ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী ভাঙ্গুড়ায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরিজ ককটেল বিস্ফোরণ, আটক ৩ চরফ্যাশনে সারের সংকট, মিয়ানমারে পাচারের অভিযোগ কৃষকদের দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী টানা দুইবার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন লিওনেল মেসি শাহজালালে হারানো ব্যাগ উদ্ধার: ম্যাজিস্ট্রেট নওশাদের তৎপরতায় উপকৃত যাত্রীরা প্রতিরক্ষা খাতে বড় বিনিয়োগের পথে সার্বিয়ার শিক্ষার্থী জোট জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা খেয়ে ইরানের বিষয়ে দ্বিধায় ট্রাম্প

কক্সবাজারের মহেশখালীতে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত, অস্ত্র-গুলি উদ্ধার

  • আপডেট সময় : ১২:৫৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০১৭
  • / 271
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি:

কক্সবাজারের মহেশখালীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ খুইল্ল্যা মিয়া (৩৫) ওরফে খুইল্ল্যা ডাকাত নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশেরও তিন সদস্য। এসময় উদ্ধার করা হয়েছে ১৩টি দেশীয় অস্ত্র ও ৩০ রাউন্ড গুলি।

শুক্রবার (৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হোয়ানক ইউনিয়নের কেরূণতলীর নয়াপাড়া গ্রাম সংলগ্ন কোদাইল্ল্যা পাহাড়ে এ বন্দুকযুদ্ধ হয়।

খুইল্ল্যা মিয়া বড় মহেশখালী ইউনিয়নের মাঝের দেইল গ্রামের আজিম উল্লাহর ছেলে। কোদাইল্ল্যা বাহিনীর এ ডাকাত অস্ত্র, হত্যা ও ডাকাতিসহ একডজন মামলার আসামি ছিলেন।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বাংলানিউজকে বিষয়টি জানান। তিনি বলেন, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে ১৩টি অস্ত্র ও ৩০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ###

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কক্সবাজারের মহেশখালীতে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত, অস্ত্র-গুলি উদ্ধার

আপডেট সময় : ১২:৫৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০১৭