ঢাকা ০৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কক্সবাজারে তিন কন্যাকে হত্যার দায়ে বাবার ফাঁসি

  • আপডেট সময় : ১২:০৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০১৭
  • / 278
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় তিন মেয়েকে জবাই করে হত্যার দায়ে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত বাবা আবদুল গণিকে দোষী সাব্যস্ত করে ফাঁসির আদেশ দিয়েছে।
হত্যা মামলা দায়েরের দীর্ঘ ২৩ মাস পর আদালতে বিচার কার্যক্রম চলাকালিন সাক্ষী ও শুনানি শেষে বাবার বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় মঙ্গলবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ মীর শফিকুল ইসলাম এই আদেশ দেন।

আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ১৫ মে চকরিয়ার বদরখালীতে গভীর রাতে ঘুমন্ত তিন মেয়ে শিশুকে জবাই হত্যা করেন বাবা আবদুল গণি। নিজ সন্তানদের খুন করার পর পালিয়ে যান তিনি। ঘটনার তিনদিন পর চট্টগ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় ৩ কন্যা সন্তানের মা বাদি হয়ে পরদিন চকরিয়া থানায় স্বামী আবদুল গনির বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ শুনানির পর আবদুল গণিকে দোষী সাব্যন্ত করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডে আদেশ দিয়েছে আদালত।মৃত্যুদন্ড প্রাপ্ত আবদুল গণি চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের চৌধুরী পাড়ার বাসিন্দা।

কক্সবাজার জেলা দায়রা ও জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট মমতাজ আহমদ জানান, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।###

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কক্সবাজারে তিন কন্যাকে হত্যার দায়ে বাবার ফাঁসি

আপডেট সময় : ১২:০৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০১৭