ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

কক্সবাজারে সরকারী জমির টপ সয়েল বিক্রি ইউএনওর অভিযান : তদন্ত কমিটি গঠন

  • আপডেট সময় : ০২:২৩:১৯ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০১৭
  • / 288
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার প্রতিনিধিঃ  কক্সবাজার ঝিলংজা বীজ বিপনন খামারের সহকারী পরিচালক সুমন চাকমার বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি ধরলেন খোদ কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নোমান হোসেন প্রিন্স। এই সুমন চাকমা কর্তৃক ৩ লাখ টাকা ঘুষ নিয়ে সরকারী প্রায় ১ একর জমির টপ সয়েল ( কৃষি জমির উপরি ভাগ) বিক্রি করে পাশ্বাবর্তী পুকুর ভরাটের মাধ্যমে ভিটে জমি তৈরির খবর পেয়ে অভিযান চালান ইউএনও।

শনিবার বিকালে ই্উএনও এবং কক্সবাজার সদর থানার এসআই খালেদ সহ একদল পুলিশ ঝিলংজা মল্লিকপাড়ায় অভিযান চালালে টপ সয়েল বিক্রির ঘটনার সত্যতা পান।

এব্যাপারে বীজ বিপনন খামারের চট্টগ্রাম বিভাগীয় প্রধানের সাথে কথা বলে দুর্নীতিবাজ সহকারী পরিচালকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নোমান হোসেন প্রিন্স। তবে অভিযানে খবর পেয়ে টপ সয়েল কাটা শ্রমিক ও জড়িত রুবেল মল্লিকের নের্তৃত্বে সিন্ডিকেট পালিয়ে যায়। এদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান ইউএনও।

অভিযোগে জানা গেছে, কক্সবাজার ঝিলংজা বীজ বিপনন খামারের সহকারী পরিচালক সুমন চাকমার বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। বীজ বিপনন খামারের মালিকানাধীন জমির ফসল, খড় থেকে শুরু করে বিভিন্ন ভাবে দূর্নীতি করে আসছিল এই সুমন চাকমা। শেষপর্যন্ত সরকারী জমির টপ সয়েল বিক্রির মতো ঘটনা ঘটান। এই সুমন চাকমা কর্তৃক ৩ লাখ টাকা ঘুষ নিয়ে সরকারী প্রায় ১ একর জমির টপ সয়েল ( কৃষি জমির উপরি ভাগ) বিক্রি করে গত কয়েকদিন জসিমের পাশ্বাবর্তী পুকুর ভরাটের মাধ্যমে ভিটে জমি তৈরি করে আসছে।

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নোমান হোসেন প্রিন্স  জানান, সরকারী জমির টপ সয়েল বিক্রি করে পাশ্ববর্তী পুকুর ভরাটের সত্যতা পেয়েছি। এব্যাপারে বীজ বিপনন খামারের চট্টগ্রাম বিভাগীয় প্রধানের সাথে কথা বলে সহকারী পরিচালকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তিনি জানান, অভিযানে খবর পেয়ে টপ সয়েল কাটায় জড়িত শ্রমিক ও জড়িত সিন্ডিকেট সদস্যরা পালিয়ে যায়। এদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান ইউএনও।

এব্যাপারে বীজ বিপনন খামারের সহকারী পরিচালক সুমন চাকমা বলেন, জমি উচু হওয়ায় কিছু মাটি সরিয়ে ফেলার জন্য বলা হয়েছিল। মাটি বিক্রির ঘটনাটি সত্য নয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কক্সবাজারে সরকারী জমির টপ সয়েল বিক্রি ইউএনওর অভিযান : তদন্ত কমিটি গঠন

আপডেট সময় : ০২:২৩:১৯ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০১৭