ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

কক্সবাজার শহরে ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ ৬ ডাকাত আটক

  • আপডেট সময় : ০৪:৫৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০১৭
  • / 217
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজার শহরের সাংস্কৃতিক কেন্দ্র এলাকায় বড় ধরনের ডাকাতির প্রস্তুতি কালে ৬ ডাকাতকে ধারালো অস্ত্রসহ আটক করেছে সদর মডেল থানা পুলিশ। রোববার ভোররাতে এদের আটক করা হয়।

জানা গেছে, ২২ অক্টোবর ভোর রাত ৩টার দিকে সশস্ত্র ডাকাতদল বড় ধরনের ডাকাতি সংগঠিত করার জন্য কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পাশের গলিতে প্রস্তুতি নেয়। খবরটি পৌছে যায় কক্সবাজার সদর মডেল থানা পুলিশের কাছে।

সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়–য়ার নেতৃত্বে ইন্সপেক্টর (তদন্ত) কামরুল আজম, ইন্সপেক্টর মাইন উদ্দিন (অপারেশন) এসআই দীপক কুমার সিংহ, এসআই আবু বক্কর সিদ্দিক, এসআই শফিকুল ইসলাম, এসআই অহেদ মুরাদ, এসআই মশিউর, এএসআই হিমাংশু কুমার রায় আশীষ, এএসআই রাজীব বৈরাগী, এএসআই শামীম ও সঙ্গীয় ফোর্স অভিযান চালান।

এসময় আটক করা হয়, কক্সবাজার সদরের দক্ষিণ ঝিলংজার ইউনিয়নের হাজী পাড়ার মৃত আবুল হাশেমের ছেলে সোহেল (২৪), একই এলাকার ইদ্রিসের ছেলে মোঃ আরমান (২০), চট্টগ্রাম কর্ণফুলি থানার শিকলবাহা লালপুল এলাকার শামসুল আলম @ শামসু মিস্ত্রীর ছেলে নুর মোহাম্মদ @ হৃদয় @ কালাইয়া (২২), শহরের মোহাজের পাড়া কামাল মিস্ত্রীর বাড়ীর নুর আহাম্মদের ছেলে নুরুল ইসলাম @ মনিরুল ইসলাম @ হারভজন @ হারবদল @ মুন্না (২৫), মহেশখালী উপজেলার দলিয়ার পাড়ার শামশুল আলমের ছেলে লোকমান হাকিম @ হাকিম (২৬) ও শহরতলির লাইট হাউজ পাড়ার মৃত আঃ গফুরের ছেলে মোঃ হানিফ (৩৬)। ধৃত ডাকাতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে, ৬টি ছোরা, ৩টি মুখোশ, ৪টি লোহার রড।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়–য়া জানান, ধৃত ডাকাতদের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, দস্যুতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। তিনি জানান, ধৃত ডাকাতদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি মামলা রুজু করতঃ রিমান্ডের প্রতিবেদন সহ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কক্সবাজার শহরে ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ ৬ ডাকাত আটক

আপডেট সময় : ০৪:৫৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০১৭