ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

কন্যা সন্তান জন্মের কথা ঘোষণা করলেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল

  • আপডেট সময় : ১১:৪২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১
  • / 276
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ডিউক ও ডাচেস অব সাসেক্স তাদের দ্বিতীয় সন্তানের জন্মের কথা ঘোষণা করেছেন যে তাদের এক কন্যা সন্তান হয়েছে।
ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় একটি হাসপাতালে শুক্রবার সকালে জন্ম নেয়া শিশুটির নাম রাখা হয়েছে লিলিবেট লিলি ডায়ানা মাউন্টব্যাটেন-উইন্ডসর।

এই দম্পতির পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, মা ও শিশু দুজনেই ভালো এবং সুস্থ আছেন।

হ্যারি ও মেগান বিবৃতিতে জানিয়েছেন, তারা তাদের দ্বিতীয় সন্তানের নাম লিলিবেট রেখেছেন তার প্রপিতামহী রানি দ্বিতীয় এলিজাবেথের ডাক নামে। রাজপরিবারে রানিকে লিলিবেট নামে ডাকা হয়।

নামের মধ্যম অংশটি রাখা হয়েছে তার পরলোকগত দাদি, প্রিন্সেস অব ওয়েলসের প্রতি সম্মান জানাতে।

শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টা ৪০ মিনিটে লিলিবেটের জন্ম হয়। তার ওজন ছিল সাত পাউণ্ডের কিছু বেশি।

রানি এলিজাবেথের প্রপৌত্র-প্রপৌত্রীদের মধ্যে লিলিবেট ১১তম। রাজসিংহাসনের উত্তরাধিকারের ক্রমতালিকায় তার অবস্থান অষ্টম।

মেগানকে ডায়ানার সাথে তুলনা করা হচ্ছে কেন

বিবিসির ওই সাক্ষাৎকারের জেরেই সম্পর্ক ভেঙেছিল ডায়ানা-চার্লসের

হ্যারি ও মেগান তাদের ওয়েবসাইটে এক বার্তায় সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘৪ জুন আমাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে আমাদের কন্যা লিলি। আমরা যা কল্পনা করেছিলাম, সে তার চেয়েও বেশি কিছু। গোটা বিশ্ব থেকে আমরা যে ভালোবাসা এবং আশীর্বাদ পেয়েছি, তার জন্য সবার কাছে কৃতজ্ঞতা। আমাদের পরিবারের এই বিশেষ সময়ে সবার অব্যাহত অনুগ্রহ এবং সমর্থনের জন্য ধন্যবাদ।’

প্রিন্স হ্যারি ও মেগানের প্রথম সন্তান আর্চি হ্যারিসন মাউন্টব্যাটেন-উইন্ডসরের জন্ম হয় ২০১৯ সালের মে মাসে, তারা রাজকীয় দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আগে।
সূত্র : বিবিসি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কন্যা সন্তান জন্মের কথা ঘোষণা করলেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল

আপডেট সময় : ১১:৪২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১