ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফাওয়াদ খানের নতুন নেটফ্লিক্স সিরিজ ভারতে বিতর্কে আন্তর্জাতিক সম্পর্ক: বৈশ্বিক জ্ঞান ও উজ্জ্বল ভবিষ্যতের হাতছানি সোহরাওয়ার্দী নয়, নয়াপল্টনেই বিএনপির মঙ্গলবারের সমাবেশ জীবনানন্দের ‘আজকে রাতে’: ব্যক্তিগত অনুভূতি থেকে বিশ্বজনীন স্মৃতির অন্বেষণ জাতীয় ঐক্যের পথে বিএনপির কার্যক্রমই প্রধান বাধা: খেলাফত মজলিস ঢাকা ছাড়ার আগে গুলশানে রিকশায় ওটিলিয়া, মুগ্ধ হয়ে ফিরতে চাইলেন বারবার মোরগ পোলাও খাইয়ে সোনার দোকান ফাঁকা: তিন আসামি রিমান্ডে খুলনা কর আপিল বিভাগে ১০টি পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জয়া আহসানের দার্জিলিংয়ে অবকাশ: কাঞ্চনজঙ্ঘার মুগ্ধতা পদ্মা সেতুর অদূরে ভয়াবহ রাজনৈতিক সংঘর্ষ, প্রাণ হারালেন যুবলীগ কর্মী

কফি আনান আর নেই

  • আপডেট সময় : ০২:৫৪:৪১ অপরাহ্ন, শনিবার, ১৮ অগাস্ট ২০১৮
  • / 341
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্ক: শান্তিতে নোবেল বিজয়ী জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান (৮০) শনিবার মারা গেছেন।
খুব অল্প সময় অসুস্থ থাকার পর আজ সকালে তিনি মারা যান বলে তার ফাউন্ডেশন থেকে জানানো হয়েছে। খবর এএফপি’র।

ঘানায় জন্ম নেয়া কফি আনান সুইজারল্যান্ডের জেভোয় মারা যান। এ শহরে তিনি বেশ কয়েক বছর ধরে পরিবারসহ বসবাস করছিলেন।

মৃত্যুর সময়ে পাশে স্ত্রী নানে, দুই সন্তান এমা ও কজো উপস্থিত ছিলেন। নানে মৃত্যুর আগ পর্যন্ত বেশ কিছুদিন তার পাশে ছিলেন।
তিনি ছিলেন সংস্থাটির প্রথম কৃষ্ণাঙ্গ মহাসচিব, যিনি জাতিসংঘের এই শীর্ষ পদে দায়িত্ব¡ পালন করেছেন। তিনি ওই পদে ছিলেন ১৯৯৭ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত।

জাতিসংঘকে নতুনভাবে গড়ে তোলা এবং মানবিক কর্মকান্ডে ভূমিকার রাখার জন্য তিনি ২০০১ সালে নোবেল শান্তি পুরস্কার পান।

জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেজ এক শোক বার্তায় সাবেক মহাসচিব কফি আনানের মৃত্যুতে গভীর শোকও দুঃখ প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কফি আনান আর নেই

আপডেট সময় : ০২:৫৪:৪১ অপরাহ্ন, শনিবার, ১৮ অগাস্ট ২০১৮