ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

করোনায় আক্রান্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

  • আপডেট সময় : ০৭:০৬:০৬ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১
  • / 177
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফয়সাল সুলতান শনিবার এক টুইটে বিষয়টি নিশ্চিত করেছেন।

ইমরান খান করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নেয়ার দু’দিন পর এ খবর এলো। প্রধানমন্ত্রীর দফতর থেকেও তার রোগ নির্ণয়ের বিষয়টি নিশ্চিত করা হয়।

টুইটে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ‘প্রধানমন্ত্রী ইমরান খানের কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছে। বাড়িতে আইসোলেশনে আছেন তিনি।’

শুক্রবার ইমরান খান খাইবার পাখতুনখাওয়ায় যান। সেখানে তিনি মালাকান্দ বিশ্ববিদ্যালয়ে একটি নতুন একাডেমিক ব্লকের উদ্বোধন করেন এবং ছাত্রদের সমাবেশে বক্তব্য রাখেন।

এছাড়াও তিনি সোয়াত মোটরওয়েতে যান, সেখানে তিনি সোয়াত এক্সপ্রেসওয়ে টানেলের উদ্বোধন করেন। সূত্র : ডন নিউজ

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

করোনায় আক্রান্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

আপডেট সময় : ০৭:০৬:০৬ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১