ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে দুই বাংলাদেশির দণ্ড কার্যকর নিয়ে স্পষ্টীকরণ চাইল ঢাকা অ্যাস্টন ভিলার কাছে হেরে জয়ের রথ থামল ম্যানচেস্টার সিটির ইরানের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের তথ্য দিয়েছে গোয়েন্দা সংস্থা মধ্যপ্রাচ্য অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ মুরগি ও ডিমের উৎপাদন খরচ ও খুচরা মূল্যে আকাশ-পাতাল ব্যবধান, দিশেহারা খামারিরা শীতকালীন ছুটি উপলক্ষে দুবাই বিমানবন্দরে বাড়ছে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা পররাষ্ট্র প্রতিমন্ত্রী: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ রংপুরে ‘শেখ হাসিনা প্রত্যাবর্তন পরিষদ’ সমন্বয়ক আবু হানিফ গ্রেপ্তার মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছয় মাসের শীর্ষে এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি দেওয়া নিয়ে তোপের মুখে পীরগঞ্জের ইউএনও

কাশ্মিরে সাধারণ নাগরিকদের ওপর হামলার নিন্দা বিশ্ব নেতাদের

  • আপডেট সময় : ০২:৪৭:৫০ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • / 219
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরের পহেলগামে পর্যটকদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা।

ওই হামলায় এখন পর্যন্ত ২৬ জন নিহত হয়েছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ‘সাধারণ মানুষের ওপর হামলা কোনো পরিস্থিতিতেই গ্রহণযোগ্য নয়।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইতোমধ্যেই নরেন্দ্র মোদির সাথে এই হামলা নিয়ে কথা বলেছেন।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই ঘটনায় শোক প্রকাশ করে বলেন, ‘এই খবর শুনে আমি খুব মর্মাহত।’

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে লেখেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর, হামলায় আহতদের, ভারত সরকারের ও ভারতের সকল নাগরিকের প্রতি ইতালি তার সংহতি প্রকাশ করছে।’

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার এই হামলাকে ‘সম্পূর্ণভাবে বিধ্বংসী’ বলে বর্ণনা করে ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবার এবং ভারতের নাগরিকদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই হামলার নিন্দা জানিয়েছে।

তারা বলেছে, ‘আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করার উদ্দেশে পরিচালিত সব ধরনের সহিংসতা ও সন্ত্রাসবাদকে আমরা সব সময়ের জন্য প্রত্যাখ্যান করি।’ সূত্র : বিবিসি
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কাশ্মিরে সাধারণ নাগরিকদের ওপর হামলার নিন্দা বিশ্ব নেতাদের

আপডেট সময় : ০২:৪৭:৫০ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫