ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

কিছুটা কমেছে করোনা, বাড়ছে ডেঙ্গু

  • আপডেট সময় : ০৯:৫৭:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
  • / 158
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ৩২১ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকায় ২৪৬ জন এবং অন্যান্য বিভাগে নতুন ভর্তি হয়েছে ৭৫ জন।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কনট্রোল রুম থেকে (১২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ১৩ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত) পাঠানো সর্বশেষ বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো জানানো হয়, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১৪ হাজার ২২১ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময় হাসপাতাল থেকে সেবা এবং ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ৮৯৬ জন।

তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট এক হাজার ২৭১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

এরমধ্যে ঢাকার সরকারি-বেসরকারি ৪১টি হাসপাতালে এক হাজার ৮০ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে বর্তমানে ১৯১ জন ভর্তি রয়েছে। এই সময়ে মোট মৃত্যুর সংখ্যা ৫৪ জন।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কিছুটা কমেছে করোনা, বাড়ছে ডেঙ্গু

আপডেট সময় : ০৯:৫৭:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১