ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী শ্রমবান্ধব নীতি প্রণয়নে সরকারকে ধন্যবাদ জানিয়েছে আইএলও গভর্নিং বডি : মাহদী আমিন সিরাজগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান, ৯ লাখ টাকা জরিমানা কুমিল্লায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা সাফজয়ী ফুটবলারদের সংবর্ধনা; ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর মধ্যপ্রাচ্য যুদ্ধ: বিশ্ব অর্থনীতিতে প্রভাব নিখোঁজ পাইলটকে খুঁজতে গিয়ে মার্কিন বিমান ধ্বংস : ইরানি গণমাধ্যম হরমুজ প্রণালীতে ‘নতুন ব্যবস্থার’ প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

কুমিল্লায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা

  • আপডেট সময় : ০৬:৫৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / 20
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

জেলার সদর দক্ষিণ উপজেলায় আজ অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ সোমবার জেলার সদর দক্ষিণ উপজেলার শাকতলা এলাকায় এ অভিযানকালে এ জরিমানা করেন জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার জেলার সদর দক্ষিণ উপজেলার শাকতলা এলাকায় অভিযান চলাকালে যমুনা গ্যাসের ডিলার প্রতিষ্ঠান ‘মেসার্স সরদার এন্টারপ্রাইজ’-কে ডিলার পর্যায়ে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ১২ কেজি এলপিজি সিলিন্ডার ১৯৫০ ও ২০৫০ টাকায় বিক্রি করতে দেখা যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই এলাকায় আরেকটি প্রতিষ্ঠান ‘মেসার্স রাসেল স্টোর’-কে অনিয়মের দায়ে দুইহাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুমিল্লায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা

আপডেট সময় : ০৬:৫৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬