ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রিজভী: গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে ভৈরবের উপ-স্বাস্থ্য কেন্দ্রে ডায়াবেটিস হাসপাতাল করবেন বস্ত্র প্রতিমন্ত্রী মিস ইউনিভার্স ২০২৬: বাংলাদেশের হয়ে মঞ্চে সামিরা খান মাহি কাতারের সঙ্গে তুরস্কের নতুন প্রতিরক্ষা চুক্তি সই বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: জয়সওয়াল শেখ হাসিনাকে ফেরত পাঠানোয় ভারতের সাড়া মিলল না জয়পুরহাটে কোকো স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্টে গাইবান্ধার জয় মোবাইল কোর্ট পরিচালনায় প্রতিটি জেলায় মিডিয়া সেল গঠনের নির্দেশ ১৮ ঘণ্টা পরও কাটেনি মাইক্রোসফট সেবার বিপর্যয় শেখ হাসিনাকে সামরিক বিমানে ফেরাতে চায় ভারত, রয়েছে দুই শর্ত

জর্জিয়া বিএনপিতে কমিটি নিয়ে দ্বন্দ্ব, বিভেদ ভুলে ঐক্যের ডাক দিলেন নেতাকর্মীরা

  • আপডেট সময় : ০৩:৫৮:৪০ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • / 183
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট বিএনপিতে কমিটি গঠন নিয়ে দীর্ঘদিনের চলমান দ্বন্দ্ব নিরসন করে দলের বৃহত্তর স্বার্থে ঐক্যের ডাক দিয়েছেন প্রবাসের নেতাকর্মীরা। পুরোনো কমিটি এবং ২০২৫ সালে গঠিত নতুন কমিটির মধ্যকার দূরত্ব ও মান-অভিমান ভুলে, দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে এক ছাতার নিচে আসার তাগিদ দেওয়া হয়েছে সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনে।

দীর্ঘদিন ধরেই জর্জিয়া বিএনপিতে নেতৃত্ব নিয়ে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। একদিকে রয়েছেন দীর্ঘ ৩০-৪০ বছর ধরে দলের জন্য কাজ করা পরীক্ষিত ও ত্যাগী নেতারা, অন্যদিকে রয়েছে ২০২৫ সালে কেন্দ্র থেকে অনুমোদিত নতুন কমিটি। এই দুই পক্ষের মধ্যকার দূরত্ব দলের সাংগঠনিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করছিল।

চলমান এই সংকটের মাঝেই গত ২৫ মার্চ (বুধবার) রাতে জর্জিয়ার স্থানীয় একটি রেস্টুরেন্টে দলের একাংশের উদ্যোগে এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে দীর্ঘদিনের ত্যাগী নেতারা ১৪ দফা দাবি পেশ করেন। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় যে, গঠনতন্ত্র পাশ কাটিয়ে অর্থের বিনিময়ে এবং কিছু কেন্দ্রীয় নেতার (বিশেষ করে আন্তর্জাতিক সম্পাদক) ইন্ধনে পকেট কমিটি গঠন করা হয়েছে, যা দলের ভেতর এই গভীর বিভেদ তৈরি করেছে।

তবে সংবাদ সম্মেলনে ক্ষোভ ও অভিযোগের পাশাপাশি সবচেয়ে বেশি যে বিষয়টি গুরুত্ব পেয়েছে, তা হলো দলের ঐক্য। উপস্থিত সিনিয়র নেতা ও সাধারণ কর্মীরা অনুধাবন করছেন যে, প্রবাসে দলের এই পাল্টাপাল্টি অবস্থান ও বিভক্তি কোনোভাবেই কাম্য নয়।

নেতৃবৃন্দ বলেন, “আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ অন্য কেউ নয়, আমরা সবাই শহীদ জিয়ার সৈনিক এবং দেশনায়ক তারেক রহমানের অনুসারী। নিজেদের মধ্যকার ভুল বোঝাবুঝি ও কাঁদা ছোঁড়াছুড়ি জর্জিয়া বিএনপিকে কেবল দুর্বলই করবে। তাই দলের এই ক্রান্তিলগ্নে সকল বিভেদ ভুলে আমাদের একসাথে কাজ করতে হবে।”

সংকট নিরসনে নেতাকর্মীরা দলের সর্বোচ্চ নীতি-নির্ধারক ও মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা প্রত্যাশা করেন, কেন্দ্র থেকে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দুই পক্ষের মধ্যে সমন্বয় সাধন করা হবে। পুরোনোদের অভিজ্ঞতা এবং নতুনদের উদ্যমকে কাজে লাগিয়ে একটি সর্বজনগ্রাহ্য ও শক্তিশালী কমিটি গঠনের মাধ্যমেই জর্জিয়া বিএনপি আবারো প্রবাসে একটি সুসংগঠিত ইউনিটে পরিণত হবে।

নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস, নিজেদের ভেতরের এই সাময়িক দূরত্ব ঘুচিয়ে জর্জিয়া বিএনপি খুব শিগগিরই ঐক্যবদ্ধভাবে আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় মাঠে নামবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জর্জিয়া বিএনপিতে কমিটি নিয়ে দ্বন্দ্ব, বিভেদ ভুলে ঐক্যের ডাক দিলেন নেতাকর্মীরা

আপডেট সময় : ০৩:৫৮:৪০ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬