ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

কুমিল্লায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা

  • আপডেট সময় : ০৬:৫৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / 115
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

জেলার সদর দক্ষিণ উপজেলায় আজ অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ সোমবার জেলার সদর দক্ষিণ উপজেলার শাকতলা এলাকায় এ অভিযানকালে এ জরিমানা করেন জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার জেলার সদর দক্ষিণ উপজেলার শাকতলা এলাকায় অভিযান চলাকালে যমুনা গ্যাসের ডিলার প্রতিষ্ঠান ‘মেসার্স সরদার এন্টারপ্রাইজ’-কে ডিলার পর্যায়ে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ১২ কেজি এলপিজি সিলিন্ডার ১৯৫০ ও ২০৫০ টাকায় বিক্রি করতে দেখা যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই এলাকায় আরেকটি প্রতিষ্ঠান ‘মেসার্স রাসেল স্টোর’-কে অনিয়মের দায়ে দুইহাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুমিল্লায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা

আপডেট সময় : ০৬:৫৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬