ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বরেই চালু হচ্ছে ভিয়েতনামের লং থান আন্তর্জাতিক বিমানবন্দর ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কাউখালীর আশ্রমের কমিটি স্থগিত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ইস্তাম্বুলে ভিভিআইপি সম্মান পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকলারেনের রঙে ইতিহাদের নতুন ড্রিমলাইনার: বিশ্বজুড়ে উড়বে বিশেষ এই উড়োজাহাজ দেশের ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়নের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর শেখ হাসিনাকে ফিরিয়ে আনা জরুরি: ডা. জাহেদ উর রহমান ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, নতুন রোগী ১৫৯৫

হরমুজ প্রণালীতে ‘নতুন ব্যবস্থার’ প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী

  • আপডেট সময় : ০৩:৪০:৪৮ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / 76
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে প্রায় বন্ধ হয়ে থাকা হরমুজ প্রণালীতে নতুন পরিচালন ব্যবস্থা কার্যকর করতে প্রস্তুতি নিচ্ছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

তেহরান থেকে এএফপি জানায়, রোববার এক্সে দেওয়া এক পোস্টে গার্ড বাহিনীর নৌ-শাখা জানায়, ‘পারস্য উপসাগরে নতুন ব্যবস্থার জন্য ইরানি কর্তৃপক্ষ ঘোষিত পরিকল্পনা বাস্তবায়নে আইআরজিসি নৌবাহিনী অপারেশনাল প্রস্তুতি সম্পন্ন করছে।’

তারা সতর্ক করে দিয়ে বলেছে, প্রণালীর পরিস্থিতি ‘আগের অবস্থায় আর কখনোই ফিরবে না, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের জন্য।’

এই বক্তব্য এসেছে এমন সময়, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী পুনরায় চালু না করা হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি পুনর্ব্যক্ত করেছেন।

২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান এই জলপথ দিয়ে সীমিত জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে, ফলে বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহের প্রায় ২০ শতাংশ প্রবাহ ব্যাহত হয়েছে।

রোববার ওমানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, প্রণালী দিয়ে চলাচল সহজ করতে ইরান ও ওমান আলোচনা করেছে, যদিও সংঘাতের কারণে এটি কার্যত বন্ধই রয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের আইনপ্রণেতারা এই জলপথ দিয়ে যাতায়াতকারী জাহাজের ওপর টোল ও কর আরোপের প্রস্তাবও দিয়েছেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হরমুজ প্রণালীতে ‘নতুন ব্যবস্থার’ প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী

আপডেট সময় : ০৩:৪০:৪৮ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬