ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী ভাঙ্গুড়ায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরিজ ককটেল বিস্ফোরণ, আটক ৩ চরফ্যাশনে সারের সংকট, মিয়ানমারে পাচারের অভিযোগ কৃষকদের দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী টানা দুইবার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন লিওনেল মেসি শাহজালালে হারানো ব্যাগ উদ্ধার: ম্যাজিস্ট্রেট নওশাদের তৎপরতায় উপকৃত যাত্রীরা প্রতিরক্ষা খাতে বড় বিনিয়োগের পথে সার্বিয়ার শিক্ষার্থী জোট জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা খেয়ে ইরানের বিষয়ে দ্বিধায় ট্রাম্প

সিরাজগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান, ৯ লাখ টাকা জরিমানা

  • আপডেট সময় : ০৭:০০:০০ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / 86
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

জেলার রায়গঞ্জ উপজেলায় আজ অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযানকালে মোট নয়লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার দিনভর রায়গঞ্জ উপজেলার ষোলমাইল ও রুদ্রপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে মেসার্স বন্ধন ব্রিকস, কোদলাদিঘরকে ৩ লাখ টাকা এবং মেসার্স এসকেবি ব্রিকস, রুদ্রপুরকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া মেসার্স এস অ্যান্ড বি ব্রিকস, ভূইয়াগাতি নামক আরও একটি ইটভাটাকে চলতি এপ্রিল মাসের মধ্যে সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা এবং একই সঙ্গে ভাটার মালিকের কাছ থেকে মুচলেকা নেয়া হয়েছে।
অভিযানকালে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. শাহিন আলম।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিরাজগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান, ৯ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৭:০০:০০ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬