ঢাকা ১০:০৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসেম্বরে কেউ আসতে চাইলে প্রস্তুত, হুশিয়ারি দিলেন নাহিদ ইসলাম আপা আসার সুযোগ নেই, এলেও ফাঁসির মঞ্চ প্রস্তুত: নাহিদ ইসলাম

কুমিল্লায় ’এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’

  • আপডেট সময় : ১২:৫৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২
  • / 154
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলা তথ্য অফিসের উদ্যোগে চান্দিনা উপজেলায় এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ বেলা ১১টায় জেলার চান্দিনা উপজেলার চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি চান্দিনা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বাবু তপন বকসী। তিনি মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা তুলে ধরে বিভিন্ন স্মৃতি গল্প বলেন।
কুমিল্লার সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চান্দিনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কানিজ আফরোজ। স্বাগত বক্তব্য রাখেন চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমদাদুল হক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক।
পরে এসো মুক্তিযুদ্ধের গল্প অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় মোট ৩ জনকে পুরস্কার প্রদান করা হয়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুমিল্লায় ’এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’

আপডেট সময় : ১২:৫৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২