ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ

কুয়েতে প্রবাসীদের জন্য ‘বাংলাদেশি হাসপাতাল’ প্রতিষ্ঠার আগ্রহ প্রকাশ ডা. এ বি এম হারুনের

  • আপডেট সময় : ০১:৫৯:০৩ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • / 432
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের জন্য পূর্ণাঙ্গ একটি হাসপাতাল প্রতিষ্ঠা সম্ভব বলে জানিয়েছেন শমরিতা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও বৃহত্তর নোয়াখালীভিত্তিক সামাজিক সংগঠন সংযোগ নোফেল-এর কেন্দ্রীয় উপদেষ্টা ডা. এ বি এম হারুন।

গত বুধবার (১৭ সেপ্টেম্বর) কুয়েতের খাইতান রাজধানী প্যালেস হোটেলে সংযোগ নোফেল কুয়েত শাখা আয়োজিত সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. হারুন বলেন—

“কুয়েতে বেশিরভাগ বাংলাদেশি নিম্ন আয়ের শ্রমিক। তাদের আয়ের তুলনায় চিকিৎসা ব্যয় অনেক বেশি। তাছাড়া ভাষাগত সমস্যার কারণে চিকিৎসা নিতে গিয়ে অনেকেই ভোগান্তিতে পড়েন। প্রবাসীদের সহযোগিতা পেলে এখানে একটি পূর্ণাঙ্গ ‘বাংলাদেশি হাসপাতাল’ প্রতিষ্ঠা করা সম্ভব।”

কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আমন্ত্রণে গত সোমবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ থেকে নয় সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল কুয়েত সফরে যায়। প্রতিনিধি দলের সদস্য হিসেবেই সফরে ছিলেন ডা. এ বি এম হারুন।

পরে সংযোগ নোফেল কুয়েত শাখার পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল হাই ভুঁইয়া। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক নাছের উদ্দিন খোকন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েতের সভাপতি লুৎফুর রহমান মুখাই আলী, ব্যাংকার মাইনুদ্দিন, এবং প্রবাসী সমাজের বিশিষ্টজনেরা। আরও অংশ নেন বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি ও সময় টিভির প্রতিনিধি মঈন উদ্দিন সরকার সুমন এবং সাধারণ সম্পাদক আ হ জুবেদ।

অনুষ্ঠানে বক্তারা প্রবাসীদের জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করতে দ্রুত একটি হাসপাতাল গড়ে তোলার দাবি জানান। এর জবাবে ডা. এ বি এম হারুন বলেন “প্রবাসীদের কল্যাণে আমি আগ্রহী। সবার সহযোগিতা থাকলে কুয়েতে শিগগিরই বাংলাদেশি হাসপাতাল প্রতিষ্ঠা সম্ভব।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুয়েতে প্রবাসীদের জন্য ‘বাংলাদেশি হাসপাতাল’ প্রতিষ্ঠার আগ্রহ প্রকাশ ডা. এ বি এম হারুনের

আপডেট সময় : ০১:৫৯:০৩ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫