ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

কুরআন-সুন্নাহবিরোধী নীতি বাস্তবায়ন না করার আহ্বান হেফাজত নেতাদের

  • আপডেট সময় : ০১:২৬:০৪ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • / 152
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

অন্তর্বর্তীকালীন সরকারকে কুরআন-সুন্নাহবিরোধী নীতি বাস্তবায়ন না করার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলামের নেতারা।

তারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে লক্ষ্য করে বলেন, শেখ হাসিনার মতো ভুল করবেন না। ৯০ শতাংশ মুসলমানের দেশে কুরআন-সুন্নাহবিরোধী কোনো নীতি বাস্তবায়ন করা হলে জীবন দিয়ে তা প্রতিরোধ করা হবে।

শনিবার (৩ মে) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে বক্তারা নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবি জানান। সভাপতিত্ব করেন সংগঠনটির আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ্ বাবুনগরী।

নেতারা বলেন, পিলখানা ও জুলাই আন্দোলনের ঘটনায় তদন্ত হলেও শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে সংঘটিত ‘গণহত্যা’র বিচার হয়নি। তারা অবিলম্বে এ ঘটনার তদন্ত কমিশন গঠনের দাবি জানান।

নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন সম্পর্কে বক্তারা বলেন, এটি কুরআন-সুন্নাহবিরোধী। প্রতিবেদন পাস করা হলে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি দেয়া হবে।

হেফাজত নেতারা অভিযোগ করেন, বিভিন্ন দলের মামলা প্রত্যাহার হলেও তাদের বিরুদ্ধে করা মামলা এখনো বহাল। এসব মামলা দ্রুত বাতিলের দাবি জানানো হয়।

সমাবেশ থেকে ফিলিস্তিন ও ভারতে মুসলিম নিপীড়ন বন্ধে সরকারের কার্যকর ভূমিকার আহ্বান জানানো হয়।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুরআন-সুন্নাহবিরোধী নীতি বাস্তবায়ন না করার আহ্বান হেফাজত নেতাদের

আপডেট সময় : ০১:২৬:০৪ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫