ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই মাসের সর্বোচ্চ দরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম চুক্তি না হলে রোববারই ইরানে হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প চার দিনের সফরে জাপানের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী দাম্মাম বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিনির্বাপণে গিয়ে কর্মীর মৃত্যু সৌদিতে দুই বাংলাদেশির দণ্ড কার্যকর নিয়ে স্পষ্টীকরণ চাইল ঢাকা অ্যাস্টন ভিলার কাছে হেরে জয়ের রথ থামল ম্যানচেস্টার সিটির ইরানের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের তথ্য দিয়েছে গোয়েন্দা সংস্থা মধ্যপ্রাচ্য অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ মুরগি ও ডিমের উৎপাদন খরচ ও খুচরা মূল্যে আকাশ-পাতাল ব্যবধান, দিশেহারা খামারিরা শীতকালীন ছুটি উপলক্ষে দুবাই বিমানবন্দরে বাড়ছে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা

কোস্টারিকার শীর্ষ আদালত প্রেসিডেন্টের দায়মুক্তি বাতিলের নির্দেশ দিয়েছে

  • আপডেট সময় : ০১:২৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / 119
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

কোস্টারিকার সুপ্রিম কোর্ট মঙ্গলবার কংগ্রেসকে প্রথমবারের মতো দেশটির প্রেসিডেন্টের দুর্নীতির অভিযোগে বিচারের জন্য তার দায়মুক্তি বাতিল করার নির্দেশ দিয়েছে। সান জোসে থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

প্রেসিডেন্ট রদ্রিগো শ্যাভেসের বিরুদ্ধে অ্যাটর্নি জেনারেল অভিযোগ করেছেন, তিনি প্রেসিডেন্ট কর্তৃক নিয়োগকৃত একটি যোগাযোগ পরিষেবা সংস্থাকে তার বন্ধু এবং সাবেক উপদেষ্টা ফেদেরিকো ক্রুজকে ৩২ হাজার ডলার দিতে বাধ্য করেছিলেন।

বিচার বিভাগ এবং রক্ষণশীল অর্থনীতিবিদ এবং বিশ্বব্যাংকের সাবেক কর্মকর্তা শ্যাভেসের মধ্যে বিবাদের ফলে শীর্ষ আদালতের এই অভূতপূর্ব অনুরোধ এসেছে।

অ্যাটর্নি জেনারেল কার্লো ডিয়াজ ৬৪ বছর বয়সী প্রেসিডেন্টের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ করেছেন, যা সরকারি কর্মকর্তাদের জন্য আট বছরের কারাদণ্ডের শাস্তিযোগ্য অপরাধ।

আদালত একই কারণে সংস্কৃতিমন্ত্রী জর্জ রদ্রিগেজের দায়মুক্তি বাতিল করারও নির্দেশ দিয়েছে।

অভিযোগ থেকে জানা যায়, যোগাযোগ সংস্থাটি শ্যাভসের ২০২২-২০২৬ মেয়াদের জন্য সেন্ট্রাল আমেরিকান ব্যাংক ফর ইকোনমিক ইন্টিগ্রেশনের তহবিলের সাথে একটি অনুপযুক্ত পদ্ধতির অধীনে চুক্তিবদ্ধ হয়েছিল।

প্রেসিডেন্ট এখন পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানাননি। তবে ক্ষমতাসীন দলের নেতা পিলার সিসনেরোস ট্রাইব্যুনালের অনুরোধকে ‘হাস্যকর’ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ওই চুক্তির সাথে শ্যাভেসের কোনও সম্পর্ক নেই।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কোস্টারিকার শীর্ষ আদালত প্রেসিডেন্টের দায়মুক্তি বাতিলের নির্দেশ দিয়েছে

আপডেট সময় : ০১:২৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫