ঢাকা ০৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

ক্যাম্প এলাকায় তল্লাশি চালাচ্ছে বোম্ব ডিস্পোজাল ইউনিট

  • আপডেট সময় : ০২:১৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০১৭
  • / 249
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর আশকোনায় র‌্যাবের অস্থায়ী ক্যাম্পে এক যুবকের আত্মঘাতী বোমা হামলার পুরো ক্যাম্প এলাকায় তল্লাশি চালাচ্ছে র‌্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিট।

ক্যাম্পে আরো কোনো বোমা আছে কিনা সেই শঙ্কায় এই তল্লাশি চলছে বলে জানিয়েছেন র‌্যাবের এক কর্মকর্তা।

তিনি বলেন, পুরো ক্যাম্প এলাকায় সুইপিং (তল্লাশি) করছে র‌্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিট।

এই তল্লাশী চলার কারণে ক্যাম্পের ভেতরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না। গণমাধ্যমকর্মীরা বিচ্ছিন্নভাবে তথ্য সংগ্রহ করছেন।

উল্লেখ্য, রাজধানীর আশকোনায় র‌্যাবের অস্থায়ী ক্যাম্পে দুপুর চালানো এই আত্মঘাতী হামলায় হামলাকারী যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তার শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে। এছাড়া এই হামলায় র‌্যাবের দুই সদস্যও আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিমানবন্দর থানার ওসি নূরে আজম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় একজন নিহত হয়েছেন।

তিনি জানিয়েছেন, হাজি ক্যাম্পের সঙ্গে নির্মাণাধীন কার্যালয়টিতে এক ব্যক্তি দেয়াল টপকিয়ে প্রবেশের চেষ্টা করেন। এ সময় সেখানে গোসল করছিলেন অন্য র‌্যাব সদস্যরা। তারা ওই ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তিনি নিজের সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ক্যাম্প এলাকায় তল্লাশি চালাচ্ছে বোম্ব ডিস্পোজাল ইউনিট

আপডেট সময় : ০২:১৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০১৭