ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

খাগড়াছড়িতে আরএফএল’র গাড়ী বহরে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে ২ জন গুলিবিদ্ধ

  • আপডেট সময় : ০৪:১২:০৭ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০১৭
  • / 235
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে চাঁদা না দেওয়ায় উপজাতীয় সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে প্রাণ-আরএফএল কোম্পানীর দুই গাড়ী চালক গুরতর আহত হয়েছে। আহতরা হচ্ছে,মোসলেম উদ্দিন(২১) ও আব্দুল কাইয়ুম (২২)। আহতদের আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রবিবার রাত সোয় ৯টার দিকে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের সাত মাইলে এ ঘটনা ঘটে। নিরাপত্তা বাহিনীর সন্ত্রাসীদের আটকের জন্য সাড়াশি অভিযান চালাচ্ছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রাণ-আরএফএল কোম্পানীর সাতটি গাড়ী রবিবার রাত পৌনে ৯টার দিকে দীঘিনালা থেকে খাগড়াছড়ি জেলা সদরের উদ্দেশ্যে যাত্রা করে।

সন্ত্রাসীরা সাত মাইল এলাকায় রাস্তায় গাছের গুড়ি ফেলে গাড়ীগুলো আটকে দেয় এবং পাহাড়ের উপর থেকে ব্র্রাশ ফায়ার করে। এতে গাড়ী চালক মোসলেম উদ্দিন ও আব্দুল কাইয়ুম গুলিবিদ্ধ হয়। খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে আহতদের মধ্যে মোসলেম উদ্দিন সেনাবাহিনীর এমডিএস-এ এবং আব্দুল কাইয়ুমকে সদর হাসপাতালে ভর্তি করে। চাঁদার জন্য ইউপিডিএফ আরএফএল‘র গাড়িতে গুলি চালায়, ঝুঁকিপূর্ণ স্থানে সেনা ক্যাম্প স্থাপনের দাবি।

খাগড়াছড়ি সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নয়ন ময় ত্রিপুরা জানান, আহতদের অবস্থায় গুরতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খাগড়াছড়ি সদর থানার ওসি তদন্ত মাসুদ আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ত্রাসীদের গ্রেফতারে সেনা ও পুলিশের যৌথ বাহিনীর অভিযান চলছে। প্রসঙ্গত: ইতিপূর্বে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে চাদার জন্য দু’দফা গাড়ীতে অগ্নিসংযোগ ও গুলি বর্ষনের ঘটনা ঘটে।

আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি
মোবাইল: ০১৮৩৪৯৯৯৯৯
তারিখ: ০৩-০৪-২০১৭

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খাগড়াছড়িতে আরএফএল’র গাড়ী বহরে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে ২ জন গুলিবিদ্ধ

আপডেট সময় : ০৪:১২:০৭ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০১৭