ঢাকা ১২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী

খাগড়াছড়িতে চলছে ইউপিডিএফ’র ডাকা সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ

  • আপডেট সময় : ১১:৩৮:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০১৮
  • / 289

hdr

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাগড়াছড়ি প্রতিনিধি: পাহাড়ে আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) সংগঠক মিঠুন চাকমার শেষকৃত্য অনুষ্ঠান সাংগঠনিক ভাবে করতে বাধা এবং হত্যাকান্ডের প্রতিবাদে খাগড়াছড়িতে ইউপিডিএফর ডাকা সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। ভোর থেকে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লা সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

বেলা বাড়ার সাথে শহর কেন্দ্রিক পরিবহনের সংখ্যা বাড়ছে।

খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাহউদ্দিন জানান, এখনও জেলার কোথাও অপ্রীতিকর পরিস্থিতি ঘটেনি। পুলিশের নিরাপত্তায় ঢাকার নৈশকোচ গুলো শহরে আনা হয়েছে। সাজেকগামী পর্যটকবাহী পরিবহনগুলোতেও নিরাপত্তা দেয়া হবে।

অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরাও টহলে রয়েছে। অভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচল না করায় ভোগান্তিতে পড়েছেন অনেকেই।

গত ৩ জানুয়ারী খাগড়াছড়ি সদরের স্লুইচ গেইট এলাকায় প্রতিপক্ষের গুলিতে খুন হন ইউপিডিএফ সংগঠক মিঠুন চাকমা। গতকাল দুপুরে সাংগঠনিক ভাবে তাকে শেষ শ্রদ্ধা জানাতে মিঠুনের লাশ স্বণির্ভর এলাকার অফিসে নিতে চাইলে প্রশাসন তাতে বাধা দেয়। এর প্রতিবাদে শনিবার খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দিয়েছে সংগঠনটি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খাগড়াছড়িতে চলছে ইউপিডিএফ’র ডাকা সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ

আপডেট সময় : ১১:৩৮:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০১৮