ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

খালেদা জিয়াকে এক ঘরে করতে হবে : তথ্যমন্ত্রী

  • আপডেট সময় : ০৩:৩০:৪৫ অপরাহ্ন, রবিবার, ৮ এপ্রিল ২০১৮
  • / 250
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্ক: জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নারী উন্নয়ন বিরোধী শক্তির লালন-পালনকারী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপিকে সমাজ এবং রাজনীতির মাঠ থেকে এক ঘরে করতে হবে।

আজ রোববার কুষ্টিয়ায় জাতীয় নারী জোট-ভেড়ামরা শাখা আয়োজিত ভেড়ামারা ডিগ্রী কলেজ মাঠে নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

নারী বিদ্বেষীদের মিষ্টি কথায় না ভুলে ওদের আর জায়গা না দিতে নারী সমাজের প্রতি আহবান জানিয়ে হাসানুল হক ইনু বলেন, বেগম খালেদা নারী উন্নয়ন বিরোধী ও নির্যাতন কারীদের সঙ্গী। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব নীতি আইনের মধ্যেই আছে নারী উন্নয়ন নারীর স্বার্থ। তিনিই নারীদের সন্মান দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন।

উপজেলা নারী জোটের সভাপতি নাসিমা আলিম সাজু’র সভাপতিত্বে সমাবেশে জাতীয় নারী জোটের সভাপতি আফরোজা হক রীনা, জাতীয় যুবজোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, জাসদের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন প্রমুখ বক্তব্য রাখেন।

সূত্রঃবাসস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খালেদা জিয়াকে এক ঘরে করতে হবে : তথ্যমন্ত্রী

আপডেট সময় : ০৩:৩০:৪৫ অপরাহ্ন, রবিবার, ৮ এপ্রিল ২০১৮