ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

খুনীদের সঙ্গে জনগণ কোন ধরনের জাতীয় ঐক্য মেনে নেবে না : কাদের

  • আপডেট সময় : ১২:২১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অক্টোবর ২০১৮
  • / 225
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের মানুষ একুশে আগস্টের খুনিদের সঙ্গে কোন ধরনের ‘জাতীয় ঐক্য’ মেনে নেবে না।

তিনি বলেন, যারা কথায় কথায়, গণতন্ত্র, আইনের শাসন ও নৈতিকতার কথা বলেন, তারা খুনিদের সঙ্গে জাতীয় ঐক্য করবে, তা জনগণ কোন দিনও বিশ্বাস ও সমর্থন করবে না, মেনেও নেবে না।

ওবায়দুল কাদের আজ রাজধানীর রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) মিলনায়তনে সড়ক ও জনপথপ্রকৌশলী সমিতির ২৮তম বার্ষিক সম্মেলন উদ্বোধন কালে এ কথা বলেন।

আওয়ামী লীগের সমাবেশে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় বুধবার তৎকালীন বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের ফাঁসি হয়। যাবজ্জীবন কারাদন্ড হয় বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা হারিছ চৌধুরীসহ ১৯ জনের।

ওবায়দুল কাদের বলেন, ২১ আগস্টের খুনিদের সাজা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে। ড. কামাল হোসেন, সাবেক রাষ্ট্রপতি ডা. বদরুদ্দোজা চৌধুরী কোন নৈতিকতায় এই খুনি দলের সঙ্গে ঐক্য প্রক্রিয়ায় যাচ্ছেন? তথাকথিত জাতীয় ঐক্য করছেন? আমার বিশ্বাস দেশের জনগণ এই ‘ঐক্য’ কোনো দিনও গ্রহণ করবে না। গ্রেনেড হামলার রায়কে ‘ফরমায়েশি’ বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে সেতুমন্ত্রী বলেন, ২১ আগস্টে সন্ত্রাসবিরোধী সমাবেশে সন্ত্রাসের শিকার হলাম আমরা, ক্ষমতায় আপনারা, আলমত নষ্ট হলো কেমন করে? হামলাকারীরা প্রকাশ্যে পালিয়ে যাবার সুযোগ পেলো কেমন করে? বিচারপতি জয়নুল আবেদিন দায়সারা তদন্ত করে রায় দিলেন প্রতিবেশী দেশের গোয়েন্দারা এই ঘটনা ঘটিয়েছে, এটা কি সত্য?

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের বলেন, ‘জজ মিয়াকে রাস্তা থেকে ধরে এনে নাটক সাজানো হলো, ইতিহাস কি বলে এটি ফরমায়েশি রায়? আইভি রহমানসহ ২৪ জনকে হত্যা করা হয়েছে, প্রধান টার্গেট শেখ হাসিনা কানের শক্তি হারিয়েছেন, এটিও কি ফরমায়েশি রায়? (আসামি) মুফতি হান্নান নিজেই বলেছেন তারেক রহমানের নির্দেশে অপারেশন চালানো হয়েছে, এটা কি ফরমায়েশি রায়? খুনি তাজউদ্দিনকে নিরাপদে বিদেশে পাঠানো হয়েছে, এটা কি ফরমায়েশি রায়? লুৎফুজ্জামান বাবরতো প্রতিমন্ত্রী, কিন্তু মন্ত্রীতো তখনকার প্রধানমন্ত্রী নিজেই ছিলেন। এটাও কি ফরমায়েশি রায়?’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম, সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলী ইবনে আলম আহসান, আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আব্দুস সবুর, প্রকৌশলী সমিতির সভাপতি সভাপতি সবুজ উদ্দিন খান এবং সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খুনীদের সঙ্গে জনগণ কোন ধরনের জাতীয় ঐক্য মেনে নেবে না : কাদের

আপডেট সময় : ১২:২১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অক্টোবর ২০১৮