ঢাকা ১২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী

খুন করে খুনের বিচারও তারা চাইতে পারে : ওবায়দুল কাদের

  • আপডেট সময় : ০২:০৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অগাস্ট ২০১৮
  • / 664
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতাদের একুশে আগস্ট গ্রেনেড হামলার বিচার চাওয়া ইতিহাসের নৃশংস বর্বরোচিত হত্যাকান্ডের প্রতি নিষ্ঠুর রসিকতা।
তিনি বলেন, ‘একুশে আগস্টের খুনিদের পৃষ্ঠপোষকরা এই হত্যাকান্ডেরর বিচার চায়। বিএনপি নেতারা বিচার চান!

এটাকে কী বলবেন? ইতিহাসের নৃশংস বর্বরোচিত হত্যাকান্ডের প্রতি নিষ্ঠুর রসিকতা। বিএনপি খুন করে খুনের বিচার চাইতে পারে। দুর্নীতি করে দুর্নীতির বিচার চাইতে পারে, দন্ডিত হয়েও নিরাপরাধ বলে নিজেদের জাহির করতে পারে।’

ওবায়দুল কাদের আজ রাজধানীর গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে যুবলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের মাসব্যাপী কর্মসূচির সমাপনী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন।

যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, কেন্দ্রীয় নেতা মহিউদ্দিন আহম্মেদ মহি, আনোয়ারুল ইসলাম, এ বি এম আমজাদ হোসেন, আতাউর রহমান, মাহবুবুর রহমান হিরণ, কাজী আনিসুর রহমান, মিজানুল ইসলাম মিজু, ইসমাইল চৌধুরী স¤্রাট, ইসমাইল হোসেন প্রমুখ।

ওবায়দুল কাদের বলেন, এরা (বিএনপি) যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য সারা দুনিয়ায় প্রচার করেছে। জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধের ঘোষক বানানোর জন্য সব ধরনের চেষ্টা করেছে। নিরীহ শিশুদের যুক্তিসঙ্গত সামাজিক আন্দোলনকে নিয়ে ছ™§বেশী কুচক্রীদের সঙ্গে মিলিত হয়ে বলেছে, ‘বাংলাদেশে গণহত্যা চলছে, যেখানে কোনো হতাহতই হয়নি।’

এই অপপ্রচার নোবেল বিজয়ীদের পর্যন্ত বিবৃতি দিতে প্রলুব্ধ করেছে উল্লেখ করে তিনি বলেন, এ কুচক্রি মহলের কতটা আন্তর্জাতিক নেটওয়ার্ক রয়েছে-সেটা এখন দিবালোকের মত পরিষ্কার।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এরাই (বিএনপি) সেই দল যারা দলের গঠনতন্ত্র থেকে ৭ ধারা বাতিল করে দুর্নীতিবাজ, পাগল ও মাতালদের দলে স্থান করে দিয়েছে। তারা এখন নির্বাচন চায় না। কারণ, তারা জানে নির্বাচন হলে ক্ষমতায় যেতে পারবে না। তাই চক্রান্তের চোরাগলি বাছাই করেছে। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে শেখ হাসিনাকে হঠানোর ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, ‘৭৫-এর ১৫ আগস্ট এবং ২০০৪ সালের ২১ আগস্টের হত্যাকান্ড একই সূত্রে গাঁথা। একুশ আগস্ট সন্ত্রাস বিরোধী সমাবেশ করতে গিয়ে আওয়ামী লীগ সেদিন সন্ত্রাসের শিকার হয়েছিল।

ওবায়দুল কাদের যুবলীগ নেতাকর্মীদের একাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে সতর্ক থাকার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খুন করে খুনের বিচারও তারা চাইতে পারে : ওবায়দুল কাদের

আপডেট সময় : ০২:০৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অগাস্ট ২০১৮