ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী ভাঙ্গুড়ায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরিজ ককটেল বিস্ফোরণ, আটক ৩ চরফ্যাশনে সারের সংকট, মিয়ানমারে পাচারের অভিযোগ কৃষকদের দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী টানা দুইবার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন লিওনেল মেসি শাহজালালে হারানো ব্যাগ উদ্ধার: ম্যাজিস্ট্রেট নওশাদের তৎপরতায় উপকৃত যাত্রীরা প্রতিরক্ষা খাতে বড় বিনিয়োগের পথে সার্বিয়ার শিক্ষার্থী জোট জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা খেয়ে ইরানের বিষয়ে দ্বিধায় ট্রাম্প

খুলনায় র‌্যাবের অভিযানে ২টি পিস্তল উদ্ধার

  • আপডেট সময় : ০৩:২১:৩২ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • / 122
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলার রূপসায় একটি ঘর থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি পিস্তল উদ্ধার করেছে র‌্যাব।

গতকাল মঙ্গলবার গভীর রাতে র‌্যাব-৬ সদস্যরা এই অস্ত্র উদ্ধার করে।

র‌্যাব জানায়, সম্প্রতি রূপসা ও আশপাশের এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও অবৈধ অস্ত্রের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় র‌্যাব-৬ গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৬ খুলনা সদর ক্যাম্পের সিপিসি স্পেশাল কোম্পানির একটি দল রূপসার নৈহাটি ইউনিয়নের সামন্তসেনা পঁচার বটতলায় গুচ্ছগ্রামে অভিযান চালায়। অভিযানে একটি পরিত্যক্ত ঘরের ভেতরে তল্লাশি চালিয়ে ২টি পিস্তল উদ্ধার করা হয়।

র‌্যাব-৬ এর কর্মকর্তা মেজর নাজমুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্রের উৎস এবং এগুলো কোনো অপরাধে ব্যবহৃত হয়েছে কি না, পাশাপাশি কারা এসব অস্ত্রের মালিক তা শনাক্তে তদন্ত চলছে।

রূপসা থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক মীর জানান, এ ঘটনায় রূপসা থানায় মামলার প্রস্তুতি চলছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খুলনায় র‌্যাবের অভিযানে ২টি পিস্তল উদ্ধার

আপডেট সময় : ০৩:২১:৩২ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬