ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

খুলনায় ছাত্রদলকর্মীকে কুপিয়ে হত্যা

  • আপডেট সময় : ০৬:০৫:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ জুন ২০১৭
  • / 234
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খুলনা ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র ও ছাত্রদলকর্মী আবদুল্লাহ আল ফয়সাল শিপলু মোল্লাকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে।

গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে নগরীর দেয়ানার নিজ বাসা থেকে শিপলুকে ডেকে নেয় দুর্বৃত্তরা। পরে তাঁকে কুপিয়ে ফেলে রেখে যায়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিপলু মোল্লা দেয়ানার বাবু মোল্লার ছেলে। তাঁর চাচা কবির মোল্লা খুলনা সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর।

খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র মনিরা সুলতানা হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের বাবা বাবু মোল্লা এ ঘটনার জন্য স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসান ও তাঁর ভাই বিপ্লবকে দায়ী করেন। তিনি বলেন, হাসানরা ১০ ভাই। তাঁরা এলাকায় খুবই প্রভাবশালী। বিপ্লব নগরীতেই পুলিশে চাকরি করে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খুলনায় ছাত্রদলকর্মীকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৬:০৫:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ জুন ২০১৭