ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ, তেলবাহী জাহাজে আগুন মজুরি বৃদ্ধির ঘোষণায় গাজীপুরে কাজে ফিরলেন পোশাক শ্রমিকরা ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন বিরোধী নেতা গাদি আইজেনকোট ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত

গণতন্ত্র নয়, বিএনপির রাজনীতি আজ গভীর খাদের কিনারায়ঃ ওবায়দুল কাদের

  • আপডেট সময় : ০২:৪৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭
  • / 299
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের রাজনীতি বা গণতন্ত্র নয় বরং বিএনপিই এখন গভীর খাদের কিনারে।

আজ সোমবার ঢাকা মেডিকেল কলেজ চত্বরে শহীদ ডা. মিলনের সমাধির সামনে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শহীদ ডা. মিলনের ২৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন, শহীদ ডা. মিলনের মা সেলিনা আক্তার, বিএমএ মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ প্রমুখ বক্তব্য রাখেন।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল আমরা দেখেছি কফিনের ভেতরে গণতন্ত্রের লাশ। গণতন্ত্র নয়, বিএনপির রাজনীতি আজ গভীর খাদের কিনারায়। সব কিছুতে ব্যর্থ হয়ে তারা এখন অস্ত্রের ভাষায় কথা বলছে। খালেদা জিয়া মাঠের রাজনীতি ছেড়ে অস্ত্রের রাজনীতি শুরু করেছেন।

‘গণতন্ত্র এখন খাদের কিনারে’ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, বেগম খালেদা বলেছেন ৫ জানুয়ারি নাকি গণতন্ত্রের জন্য কলঙ্কের দিন। আমি বলতে চাই বিএনপি যে রাস্তায় পেট্রোল বোমার তান্ডব চালিয়েছে, আগুনে মানুষ পুড়িয়ে মেরেছে সেগুলো কি তাদের জন্য জায়েজ হয়ে গেছে নাকি?

সূত্রঃ বাসস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গণতন্ত্র নয়, বিএনপির রাজনীতি আজ গভীর খাদের কিনারায়ঃ ওবায়দুল কাদের

আপডেট সময় : ০২:৪৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭