ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামায়াতের উপদেষ্টা পরিষদ গঠন ও আমির নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন গীতিকবি লতিফুল ইসলাম শিবলী শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক শরীয়তপুরে সরকারি স্থাপনায় হামলার আশঙ্কা: নিরাপত্তা জোরদার, সংঘর্ষে ২ নিহত একাকী ভোজন: আত্ম-যত্নের নতুন প্রবণতা হেনরি ক্রোকম্বের অসাধারণ বোলিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলো ইংল্যান্ড ম্যাডিসনকে ‘বিশেষ’ ও ‘সৌভাগ্য’ বললেন টটেনহ্যাম কোচ ডি জার্বি আর্স কর্মীদের হোম অফিসের বৈচিত্র্য: রুচিশীল থেকে বিস্ময়কর সাইবার ঘটনার জেরে যুক্তরাজ্যের সরকারি পেনশন ও বেনিফিট সেবা বন্ধ মেটার বিরুদ্ধে সেন্সরশিপের অভিযোগ: ভারতে কংগ্রেসের তীব্র প্রতিবাদ ডিআর কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে: ভয়াবহ প্রাদুর্ভাব

গাজাগামী ‘সুমুদ ফ্লোটিলা’ বাধা দেওয়ায় বার্সেলোনায় হাজারো মানুষের বিক্ষোভ

  • আপডেট সময় : ১১:৩৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • / 134
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

গাজা অভিমুখী ফিলিস্তিনিদের জন্য মানবিক ত্রাণবহরে ইসরাইলের বাধার নিন্দা জানাতে গতকাল বৃহস্পতিবার স্পেনের বার্সেলোনার রাস্তায় হাজার হাজার মানুষ প্রতিবাদ-বিক্ষোভ মিছিল করেছে।

বার্সেলোনা বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

স্পেনের দ্বিতীয় বৃহত্তম শহরের বিভিন্ন এলাকা থেকে কেন্দ্রীয় প্লাজা দে লেস দ্রাসানেসে প্রতিবাদকারীরা একত্রিত হন। তাদের অনেকে ফিলিস্তিনের পতাকা নিয়ে বিক্ষোভে অংশ নিয়েছে।

বিক্ষোভকারীরা ‘গাজা, তুমি একা নও’, ‘ইসরাইল বয়কট করো’ এবং ‘ফিলিস্তিনের স্বাধীনতা’সহ বিভিন্ন স্লোগান দিয়েছে।

বার্সেলোনার পৌর পুলিশ বাহিনীর কর্মকর্তা গার্ডিয়া আরবানা জানিয়েছেন, বিক্ষোভে প্রায় ১৫ হাজার মানুষ অংশ নিয়েছিল।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, মাদ্রিদে প্রায় ১০হাজার মানুষ একই ধরণের বিক্ষোভে অংশ নিয়েছিল।

বৃহস্পতিবার রাতে বিলবাও, সেভিল এবং ভ্যালেন্সিয়াসহ অন্যান্য স্প্যানিশ শহরেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বার্সেলোনার মিছিলটি যখন একটি মহাসড়কের প্রবেশ পথে পৌঁছায়, তখন দাঙ্গা পুলিশ জনতাকে আটকাতে বাধা সৃষ্টি করে।

স্প্যানিশ পাবলিক বা রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ছবিতে দেখা গেছে, যখন কিছু বিক্ষোভকারী বাধা টপকে ওঠার চেষ্টা করে, তখন কর্মকর্তারা লাঠিচার্জ করে পাল্টা আক্রমণ চালায়। যার ফলে সামনের সারির প্রতিবাদকারীরা পিছু হটতে বাধ্য হয়।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা, যার মধ্যে প্রায় ৪৫টি জাহাজে রাজনীতিবিদ এবং মানবাধিকার কর্মীরা ছিল। গত মাসে বার্সেলোনা থেকে গাজা অবরোধ চ্যালেঞ্জ করতে যাত্রা শুরু করেছিল। জাতিসংঘ জানিয়েছে, গাজায় প্রায় দুই বছরের যুদ্ধের পর দুর্ভিক্ষ চলছে।

ইসরাইলের নৌবাহিনী বুধবার থেকে কয়েকটি জাহাজ আটকে দেয়। কার্যক্রম শুরু করার আগে সতর্ক করে দেয় যে, তারা গাজা উপকূলে যাওয়ার চেষ্টা করলে এর জলসীমার আওতায় থাকবে।

বার্সেলোনার সাবেক মেয়র আডা কলাওসহ কিছু ফ্লোটিলা সদস্যকে বাধা দেওয়া হয়েছে।

স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারের বলেছেন, তিনি মাদ্রিদে ইসরাইলের শীর্ষ কূটনীতিককে এই পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ডাকবেন। তিনি আরো বলেন, ফ্লোটিলা জাহাজে ৬৫ জন স্প্যানিশ নাগরিক ছিলেন।

স্পেনের পাবলিক প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, গাজায় ইসরাইলি সামরিক বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের চলমান তদন্তের অংশ হিসেবে তারা এই বাধা সম্পর্কে তথ্য সংগ্রহ করবে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গাজাগামী ‘সুমুদ ফ্লোটিলা’ বাধা দেওয়ায় বার্সেলোনায় হাজারো মানুষের বিক্ষোভ

আপডেট সময় : ১১:৩৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫