ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামায়াতের উপদেষ্টা পরিষদ গঠন ও আমির নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন গীতিকবি লতিফুল ইসলাম শিবলী শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক শরীয়তপুরে সরকারি স্থাপনায় হামলার আশঙ্কা: নিরাপত্তা জোরদার, সংঘর্ষে ২ নিহত একাকী ভোজন: আত্ম-যত্নের নতুন প্রবণতা হেনরি ক্রোকম্বের অসাধারণ বোলিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলো ইংল্যান্ড ম্যাডিসনকে ‘বিশেষ’ ও ‘সৌভাগ্য’ বললেন টটেনহ্যাম কোচ ডি জার্বি আর্স কর্মীদের হোম অফিসের বৈচিত্র্য: রুচিশীল থেকে বিস্ময়কর সাইবার ঘটনার জেরে যুক্তরাজ্যের সরকারি পেনশন ও বেনিফিট সেবা বন্ধ মেটার বিরুদ্ধে সেন্সরশিপের অভিযোগ: ভারতে কংগ্রেসের তীব্র প্রতিবাদ ডিআর কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে: ভয়াবহ প্রাদুর্ভাব

গাজায় ইসরাইলের হামলায় নিহত আরও ৫০

  • আপডেট সময় : ০১:২৭:৫১ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 102
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

গাজায় গতকাল শুক্রবার ইসরাইলি সামরিক বাহিনীর হামলায় ৫০ জন নিহত হয়েছে বলে জানা গেছে।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার বরাত দিয়ে গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গাজা শহরে হামলা আরও তীব্রতর করেছে ইসরাইলি সামরিক বাহিনী।

ইসরাইল বলেছে, তারা গাজা সিটি দখল করতে চায়। একে তারা ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের শেষ শক্ত ঘাঁটিগুলোর মধ্যে একটি হিসাবে বর্ণনা করে।

২০২৩ সালের অক্টোবরে ইসরাইলের ওপর হামাসের আক্রমণের পর গাজা যুদ্ধ শুরু হয়।

জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সদস্যরা ইসরাইলি বাহিনীর এই নৃশংস হামলার বিরুদ্ধে সতর্ক করেছে।

তারা বলেছে, এ হামলার ফলে ইতোমধ্যেই মানবিক পরিস্থিতির শোচনীয় অবস্থায় থাকা গাজা শহরের পরিস্থিতি আরো ভয়াবহ হবে।

এই স্থানটিতে জাতিসংঘ দুর্ভিক্ষ ঘোষণা করেছে।

ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি একটি যৌথ বিবৃতিতে ‘অবিলম্বে’ এ হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে। কারণ ইসরাইলের হামলায় বেসামরিক হতাহতের ঘটনা ঘটছে এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হচ্ছে।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, গতকাল শুক্রবার শহরে ৩৫ জন নিহত হয়েছে এবং ভূখণ্ডটির অন্যান্য অংশে আরও ১৫ জন নিহত হয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজা শহরে ‘সন্ত্রাসী অবকাঠামো ও উঁচু ভবনের ওপর ব্যাপক হামলা’ চালিয়ে যাচ্ছে।

গাজায় গণমাধ্যমের ওপর বিধিনিষেধ ও অনেক এলাকায় প্রবেশাধিকারে অসুবিধার কারণে এএফপি নিহতদের সংখ্যা এবং বেসামরিক প্রতিরক্ষা সংস্থা ও ইসরাইলি সেনাবাহিনীর দেওয়া তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

ইসরাইল এক সপ্তাহ আগে এলাকার উঁচু ভবনগুলোকে লক্ষ্য করে হামলা শুরু করে।

তারা দাবি করছে, হামলার এই ভবনগুলোকে ব্যবহার করছে।

গতকাল শুক্রবার ইসরাইলি বাহিনী বলেছে, হামাসকে বিপর্যস্ত করার জন্য এবং ‘হামলার পরবর্তী পর্যায়ের প্রস্তুতির অংশ হিসাবে আমাদের সৈন্যদের জন্য হুমকি কমাতে’ তারা ‘লক্ষ্যবস্তুবদ্ধ হামলার গতি আরও তীব্র করবে।’
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গাজায় ইসরাইলের হামলায় নিহত আরও ৫০

আপডেট সময় : ০১:২৭:৫১ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫