ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চরফ্যাশন-ঢাকা নৌরুটে রোটেশন প্রথায় জিম্মি লঞ্চ যাত্রীরা চাঁদাবাজদের ধরতে আসছে নতুন আইন: আইজিপি নতুন পোশাকে যাত্রা শুরু করছে পিআইএ কেবিন ক্রু ফিলিপাইনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, প্রাণ হারালেন চার পাইলট চৌদ্দগ্রামে বিজিবির অভিযানে প্রায় ৩৯ লাখ টাকার ভারতীয় শাড়ি রাষ্ট্রদূত দাউদ আলীকে ফেরানো মন্ত্রণালয়ের নিজস্ব সিদ্ধান্ত: শামা ওবায়েদ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা পুলিশ বল প্রয়োগে ফ্যাসিবাদী, না করলে দুর্বল: আইজিপি ফেনীর ফাজিলপুরবাসীর দাবী আলহাজ্ব মাওলানা নুরুল আমিনকে বিএনপির মনোনয়ন দেয়া হোক সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক: প্রাধান্য পাচ্ছে জুলাই সনদ

গাজায় নিধনযজ্ঞ ও গণহত্যা চালিয়েছে ইসরাইল : এইচআরডব্লিউ

  • আপডেট সময় : ০৯:৩৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
  • / 129
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

গাজায় নিধনযজ্ঞ ও গণহত্যা চালিয়েছে ইসরাইল। বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে এমনটি জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।

সংস্থাটি বিবৃতিতে বলেছে, ইসরাইল গাজাবাসীর জীবন অতিষ্ঠ করে তুলেছে। এর মধ্য দিয়ে গাজায় নিদারুণ ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তারা। সেখানে তারা এত অধিক পরিমাণ মানুষকে হত্যা করছে, যা গণহত্যার পর্যায়ে পড়ে। এটি স্পষ্ট মানবাধিকারের লঙ্ঘন।

গাজার চলমান যুদ্ধ গত বছরের ৭ অক্টোবর শুরু হয়। এরপর থেকে অব্যাহতভাবে গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরাইল। তারা সেখানে এত নৃশংসতা প্রদর্শন করেছে যে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) মামলা হয়। এর পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি।

আইসিসি ওই গ্রেফতারি পরোয়ানা জারি করার কয়েক দিন আগে ১৪ নভেম্বর জাতিসঙ্ঘের একটি বিশেষ কমিটির প্রতিবেদনে উঠে এসেছে যে ইসরাইল গাজায় অনাহার ও এমন কিছু নীতিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে, যাতে গণহত্যার আশঙ্কা প্রবল হয়ে ওঠেছে।

সূত্র : মিডল ইস্ট আই

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গাজায় নিধনযজ্ঞ ও গণহত্যা চালিয়েছে ইসরাইল : এইচআরডব্লিউ

আপডেট সময় : ০৯:৩৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪