ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছিল: জামায়াত আমির বিএনপি সংস্কার এজেন্ডা বাস্তবায়ন করছে না: অভিযোগ আখতার হোসেনের সাইবার হামলার শঙ্কায় বন্ধ জনতা ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট জাপান সফরে প্রধানমন্ত্রীর ব্যস্ততা, স্থগিত একনেকের বৈঠক মাদরাসায় শারীরিক শাস্তি গ্রহণযোগ্য নয়: ড. মিজানুর রহমান আজহারী ইরানে হামলা নিয়ে ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি রুটে ১৪৪ ফ্লাইট বাতিল: চরম ভোগান্তিতে হাজারো যাত্রী মার্কিন কর্মকর্তাদের ওপর হামলার ছক, নিরাপত্তা জোরদার করল ওয়াশিংটন ফ্রান্সের বিক্ষোভে স্পাইডারম্যানসহ নামলেন সুপারহিরোর সাজে প্রতিবাদকারীরা নেতানিয়াহুর ব্যর্থতা তদন্তের দাবিতে উত্তাল তেল আবিব, পথে লাখো মানুষ

গাজার উত্তরাঞ্চলে ইসরাইলি হামলায় অন্তত ৭৩ জন নিহত : উদ্ধারকারী

  • আপডেট সময় : ০৩:০০:৫৫ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
  • / 126
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা রোববার বলেছে, ভূখন্ডের উত্তরে বেত লাহিয়ায় একটি আবাসিক এলাকায় ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ৭৩ ফিলিস্তিনি নিহত হয়েছে।ইসরাইল বলেছে, তারা একটি ‘হামাস সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে’ আঘাত করেছে।

ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে এএফপি জানায়, সিভিল ডিফেন্স এজেন্সির মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেছেন, ‘গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়াতে একটি আবাসিক এলাকা লক্ষ্য করে ইসরাইলি বিমানবাহিনীর হামলার ফলে আমাদের সিভিল ডিফেন্স ক্রুরা ৭৩ জন শহিদ এবং বিপুল সংখ্যক আহতকে উদ্ধার করেছে।’
তিনি আরো বলেন, ধ্বংসস্তুপের নিচে এখনো শহীদদের কেউ কেউ রয়েছে।

বাসাল বলেন, শনিবার গভীর রাতে এই হামলায় বেশ কটি পরিবারের বাসস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে।

গাজার সরকারি মিডিয়া অফিস নিহতের সংখ্যা নিশ্চিত করে বলেছে, একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় আঘাত করায় নারী ও শিশুও নিহত হয়েছে।

ইসরাইলের সামরিক বাহিনী গাজা কর্তৃপক্ষের দেওয়া নিহতের পরিসংখ্যানের বিরুদ্ধে আপত্তি জানিয়েছে ।

এ তে বলা হয়েছে, প্রাথমিক পরীক্ষায় ইঙ্গিত পাওয়া গেছে যে, সংখ্যাগুলো আইডিএফ (সেনাবাহিনী), ব্যবহৃত সুনির্দিষ্ট যুদ্ধাস্ত্র ও হামাসের সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলার নির্ভুলতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।

হামলার টার্গেট কারা ছিল সে সম্পর্কে এটি কোনো বিবরণ দেয়নি।

ইসরাইল, গাজার উত্তরাঞ্চলে হামাস গোষ্ঠীর পুনঃসংগঠিত হওয়া বন্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ। ৬ অক্টোবর একটি বড় বিমান ও স্থল হামলা শুরু করে, যুদ্ধ-বিধ্বস্ত এলাকায় অবরোধ আরও কঠোর করে এবং কয়েক হাজার মানুষকে পালিয়ে যেতে বাধ্য করে।

বাসাল শনিবার এএফপিকে বলেন, সর্বশেষ হামলার আগে, অভিযানে ইতোমধ্যেই গাজার উত্তরাঞ্চলে ৪শতাধিক লোক নিহত হয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গাজার উত্তরাঞ্চলে ইসরাইলি হামলায় অন্তত ৭৩ জন নিহত : উদ্ধারকারী

আপডেট সময় : ০৩:০০:৫৫ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪