ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছিল: জামায়াত আমির বিএনপি সংস্কার এজেন্ডা বাস্তবায়ন করছে না: অভিযোগ আখতার হোসেনের সাইবার হামলার শঙ্কায় বন্ধ জনতা ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট জাপান সফরে প্রধানমন্ত্রীর ব্যস্ততা, স্থগিত একনেকের বৈঠক মাদরাসায় শারীরিক শাস্তি গ্রহণযোগ্য নয়: ড. মিজানুর রহমান আজহারী ইরানে হামলা নিয়ে ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি রুটে ১৪৪ ফ্লাইট বাতিল: চরম ভোগান্তিতে হাজারো যাত্রী মার্কিন কর্মকর্তাদের ওপর হামলার ছক, নিরাপত্তা জোরদার করল ওয়াশিংটন ফ্রান্সের বিক্ষোভে স্পাইডারম্যানসহ নামলেন সুপারহিরোর সাজে প্রতিবাদকারীরা নেতানিয়াহুর ব্যর্থতা তদন্তের দাবিতে উত্তাল তেল আবিব, পথে লাখো মানুষ

গাজার সঙ্গে বাণিজ্য আংশিকভাবে পুনরায় চালু করবে ইসরাইল

  • আপডেট সময় : ১১:২৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • / 106
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মানবিক সাহায্যের ওপর নির্ভরতা কমাতে গাজার সঙ্গে আংশিকভাবে বেসরকারি খাতের বাণিজ্য পুনরায় চালু করবে ইসরাইল। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি কার্যক্রমের সমন্বয়কারী ইউনিট সিওজিএটি আজ মঙ্গলবার এ ঘোষণা দিয়েছে।

জেরুজালেম থেকে এএফপি জানায়, সিওজিএটি বলেছে, বাণিজ্য চালুর জন্য প্রতিরক্ষা সংস্থার মাধ্যমে বেশ কয়েকটি মানদণ্ডে যাচাই-বাছাইয়ের মাধ্যমে স্বল্প সংখ্যক স্থানীয় ব্যবসায়ীকে অনুমোদন দেওয়া হয়েছে।

ইসরাইল ২২ মাস ধরে গাজায় হামাসের বিরুদ্ধে লড়াই করছে। গত ২ মার্চ থেকে গাজায় সম্পূর্ণ অবরোধ জারির পর মার্কিন-সমর্থিত একটি বেসরকারি সংস্থার খাদ্য বিতরণ কেন্দ্র খুলতে সহায়তার জন্য মে মাসে আংশিকভাবে তা তুলে নেওয়া হয়।

যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, জাতিসংঘের বিশেষজ্ঞদের প্রতিবেদনে এ ধরনের সতর্কতার পর গত মাসে আরব দেশগুলো ও ইউরোপীয় সামরিক বাহিনী ত্রাণ পাঠাতে শুরু করে। বিমান থেকেও ত্রাণ পাঠানো হয়।

সিওজিএটির প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় পণ্য আমদানির ক্ষেত্রে হামাসের সম্পৃক্ততা রোধ করতে উপত্যকায় প্রবেশের আগে বেসরকারি খাতের অর্থের যোগান খতিয়ে দেখা হবে এবং ইসরায়েলি সামরিক বাহিনী বিষয়টি দেখভাল করবে।

সিওজিএটি আরো জানিয়েছে, অনুমোদিত পণ্যগুলোর মধ্যে ফল, শাকসবজি, শিশুখাদ্য ও চিকিৎসা সরঞ্জাম অন্তর্ভুক্ত থাকবে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গাজার সঙ্গে বাণিজ্য আংশিকভাবে পুনরায় চালু করবে ইসরাইল

আপডেট সময় : ১১:২৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫