ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

গাজায় ইসলামিক জিহাদের দুই শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

  • আপডেট সময় : ০৯:৪৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ মে ২০২১
  • / 198
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় ইসলামিক জিহাদের দুই শীর্ষ নেতা নিহত হয়েছে। এটি গ্রুপটির রকেট অবকাঠামোর জন্য বড় ধরনের ক্ষতি। এছাড়া হামাসের ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ইউনিটের প্রধানও ইসরাইলি হামলায় নিহত হয়েছেন। জেরুসালেম পোস্ট এ খবর প্রকাশ করেছে।

জেরুসালেম পোস্টের খবরে বলা হয়, নিহতদের একজন হলেন মাসাহ আবেদ আল মামলুক। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ও শিন বেইত (ইসরাইলি নিরাপত্তা সংস্থা) জানিয়েছে, মামলুক ছিলেন ইসলামিক জিহাদের রকেট গুদামের দায়িত্বে। ইসরাইলি বাহিনী তার গোপন আস্তানায় হামলা চালিয়ে আরো কয়েকজনের সাথে তাকে হত্যা করে।

আরেক হামলায় ইসলামিক জিহাদের গাজা ব্রিগেডের ডেপুটি কমান্ডার আবু আল-আতা নিহত হন। গাজার রিমাল এলাকায় আট তলাবিশিষ্ট একটি ভবনে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয় বলে জেরুসালেম পোস্টের খবরে বলা হয়। আবু আল-আতা হলেন ২০১৯ সালে ইসরাইলি হামলায় নিহত বাহা আবু আল-আতার ভাই। দু’ভাইই ইসলামিক জিহাদের সিনিয়র সদস্য ছিলেন। তারা সাম্প্রতিক বছরে ইসরাইলে অনেক রকেট নিক্ষেপ করেছেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গাজায় ইসলামিক জিহাদের দুই শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

আপডেট সময় : ০৯:৪৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ মে ২০২১