ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

গাজায় এবার ইসরাইলি স্থল বাহিনীর হামলা!

  • আপডেট সময় : ০১:০৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মে ২০২১
  • / 332
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

গাজা উপত্যকায় বিমান হামলার পাশাপাশি এবার স্থল বাহিনীর হামলা শুরু করেছে ইসরাইল। এছাড়া হামাসের প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় সীমান্তের কয়েক মাইলের মধ্যে থাকা সবাইকে বাংকারে ঢুকে পড়ার নির্দেশ দিয়েছে কর্মকর্তারা।

বৃহস্পতিবার মধ্য রাতে ইসরাইলি সামরিক বাহিনীর একটি ঘোষণার পর সর্বাত্মক যুদ্ধের শঙ্কা সৃষ্টি হয়। ইসরাইলি সামরিক বাহিনী ওই সময় ঘোষণা করে যে তাদের বিমান ও স্থল বাহিনী হামাস অধ্যুষিত ছিটমহলটিতে আক্রমণ করছে।
ইসরাইলের এই ঘোষণার পরপরই গাজা থেকে ব্যাপক হারে আরেক দফা রকেট বর্ষিত হয়।

ইসরাইলি স্থল বাহিনীর হামলার ব্যাপারে বিস্তারিত তথ্য জানা যায়নি। ইসরাইলি সামরিক সূত্রের পরস্পরবিরোধী তথ্যও পাওয়া যাচ্ছে ইসরাইলি সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, স্থল হামলা নয়, বরং তাদের সৈন্যরা সীমান্তে ইসরাইলের ভেতর থেকে আর্টিলারি গোলা বর্ষণ করছে। কিন্তু ইসরাইল প্রতিরক্ষা বাহিনী তাদের সরকারি টুইটারে জানিয়েছে, তাদের বিমান ও স্থল বাহিনী বর্তমানে গাজা উপত্যকায় হামলা করছে।

ইসরাইল সীমান্তের কাছে উত্তর গাজার অধিবাসীরা বলছে, তারা ইসরাইলি স্থল বাহিনীর কোনো চিহ্ন দেখতে পাচ্ছেন না। তবে আর্টিলারি গোলাবর্ষণ ও কয়েক ডজন বিমান হামলার খবর পেয়েছেন।

এদিকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি হামাসের কাছ থেকে বিপুল মূল্য আদায় করবেন। আমরা আরো তীব্রবেগে হামলা চালাব। শেষ কথা এখনো বলা হয়নি। যত সময় প্রয়োজন, অভিযান চলবে।

আর হামাসের সামরিক মুখপাত্র আবু ওবায়দা বলেছেন, তারা ইসরাইলি স্থল বাহিনীর হামলাকে ভয় পায় না। তারা এগিয়ে এলে জীবিত বা মৃত্যু কোনো ইসরাইলি সৈন্যকে পাকড়াও করার সুযোগ সৃষ্টি হবে।

সূত্র : ডেইলি মেইল

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গাজায় এবার ইসরাইলি স্থল বাহিনীর হামলা!

আপডেট সময় : ০১:০৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মে ২০২১