ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের তথ্য দিয়েছে গোয়েন্দা সংস্থা মধ্যপ্রাচ্য অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ মুরগি ও ডিমের উৎপাদন খরচ ও খুচরা মূল্যে আকাশ-পাতাল ব্যবধান, দিশেহারা খামারিরা শীতকালীন ছুটি উপলক্ষে দুবাই বিমানবন্দরে বাড়ছে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা পররাষ্ট্র প্রতিমন্ত্রী: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ রংপুরে ‘শেখ হাসিনা প্রত্যাবর্তন পরিষদ’ সমন্বয়ক আবু হানিফ গ্রেপ্তার মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছয় মাসের শীর্ষে এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি দেওয়া নিয়ে তোপের মুখে পীরগঞ্জের ইউএনও চরফ্যাশন-ঢাকা নৌরুটে রোটেশন প্রথায় জিম্মি লঞ্চ যাত্রীরা চাঁদাবাজদের ধরতে আসছে নতুন আইন: আইজিপি

গাজা পুনর্বাসন পরিকল্পনা থেকে পিছু হটার ইঙ্গিত ট্রাম্পের

  • আপডেট সময় : ০১:১৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / 150
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিধ্বস্ত গাজার নিয়ন্ত্রণ নেয়া ও এর দুই মিলিয়নেরও বেশি বাসিন্দাকে নিকটবর্তী দেশগুলোতে স্থানান্তরের পরিকল্পনায় নমনীয় হওয়ার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, এটি কেবলই একটি পরিকল্পনা মাত্র।

এ মাসের শুরুতে ট্রাম্পের গাজা দখল ও এর পুনর্নির্মাণ এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানে স্থানান্তরের পরিকল্পনায় বিশ্বে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

শুক্রবার এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন, জর্ডান ও মিশরের নেতারা এ পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন। তারা ফিলিস্তিনিদের ইচ্ছার বিরুদ্ধে বাস্তুচ্যুত করাকে অন্যায্য বলে অভিহিত করেছেন।

ট্রাম্প ফক্স নিউজ রেডিওর দ্য ব্রায়ান কিলমিড শো’তে বলেন, ‘তাদের এ কথায় আমি একটু অবাক হয়েছিলাম। কিন্তু তারা এটা বলেছে। যুক্তরাষ্ট্র এই দেশগুলোকে প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার সাহায্য দিচ্ছে।’

ট্রাম্প বলেন, ‘আমার পরিকল্পনাই সঠিক পথ। আমি মনে করি এ পরিকল্পনা সত্যিই কার্যকরী। কিন্তু আমি জোর করব না। আমি কেবল পরামর্শ দিব।’

সূত্র : আরব নিউজ

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গাজা পুনর্বাসন পরিকল্পনা থেকে পিছু হটার ইঙ্গিত ট্রাম্পের

আপডেট সময় : ০১:১৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫