ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

গুজব প্রতিরোধে গণমাধ্যম কর্মীদের এগিয়ে আসতে হবে : তথ্য প্রতিমন্ত্রী

  • আপডেট সময় : ০৪:০৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮
  • / 261
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্ক: তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, গুজব প্রতিরোধে গণমাধ্যম কর্মীদের এগিয়ে আসতে হবে।
শনিবার দুপুরে বগুড়ার শেরপুরে পল্লী উন্নয়ন একাডেমীতে (আরডিএ) দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি সম্মেলন-২০১৮ এর শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তের সভাপতিত্বে সম্মেলনে জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ নুরুল ইসলাম ওমর, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য মো. হাবিবর রহমান প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

তারানা হালিম গণমাধ্যম কর্মীদের আরও সতর্ক থাকার আহবান জানিয়ে বলেন, বর্তমান সময়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সত্য ও মিথ্যা সংবাদ পরিবেশন। কারণ সোস্যাল মিডিয়ার মাধ্যমে একটি ষড়যন্ত্রকারী মহল বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে যাচ্ছে। কয়েক বছর আগে চাঁদে দেলোয়ার হোসেন সাঈদিকে দেখা ও সম্প্রতি ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন গুজব ভয়াবহ আকার ধারণ করে। চক্রান্তকারীদের এইসব গুজব প্রতিরোধে সবার আগে এগিয়ে আসতে হবে গণমাধ্যম কর্মীদের। কারণ বিএনপির অগ্নি সন্ত্রাসের সময় গণমাধ্যমের কারণেই দেশের মানুষ সত্য জানতে পেরে প্রতিহত করেছিলো।

প্রতিমন্ত্রী তারানা হালিম আরও বলেন, বর্তমানে দেশের ১ হাজার ২২০টি পত্রিকা, ৩০টি টিভি চ্যানেল ও ২২টি এফএম রেডিওর প্রত্যেক কর্মী যদি নিজ নিজ এলাকার খবরের সত্যতা যাচাই করে সংবাদ প্রচার করেন তাহলে আর গুজব ছড়াতে পারবে না। এছাড়া গুজব প্রতিরোধে সরকার একটি সেল গঠনের কাজ করছে।

তারানা হালিম বলেন, আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি ঠিকই কিন্তু তার নেতৃত্বকে হারাইনি। কারণ বঙ্গবন্ধু যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন সেগুলোই বাস্তবায়ন করছেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে সব ধরনের ষড়যন্ত্র রুখে দেয়ার প্রস্তুতি নিতে তিনি সকলের প্রতি আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গুজব প্রতিরোধে গণমাধ্যম কর্মীদের এগিয়ে আসতে হবে : তথ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৪:০৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮