ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইয়েমেনে সংঘাত বন্ধে ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চায় হুথিরা গ্যাস-বিদ্যুতের দাম ও দ্রব্যমূল্য নিয়ে বাড্ডায় জামায়াতের বিক্ষোভ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো মার্কিন নির্বাচনে ট্রাম্পের হার উদযাপন করছে তেহরান যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর চাঙ্গা বিশ্ববাজার, দর কমল ডলারের গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ ইউএস-বাংলার আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে পরীমনির উত্তপ্ত বাক্যবিনিময় ভারত থেকে শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস মিলবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এআই যেন বেকারত্ব না বাড়ায়, সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতির ভিয়েতনামের বিমান শিল্পে ডিজিটাল প্রযুক্তি আনছে এয়ারবাস

গুমবিরোধী কনভেনশনের চুক্তির অনুলিপি জাতিসংঘে হস্তান্তর

  • আপডেট সময় : ০৫:১৬:২২ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪
  • / 194
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
ইন্টারন্যাশনাল কনভেনশন ফর প্রটেকশন অব অল পারসনস ফ্রম এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সে (আইসিপিপিইডি) প্রবেশাধিকারের দলিল আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ মহাসচিবের কাছে জমা দেওয়া হয়েছে। তিনি সব বহুপাক্ষিক চুক্তির আমানতকারী।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মুহাম্মদ এ মুহিত ট্রিটি সেকশন প্রধান ডেভিড কে ন্যানোপোলোসের কাছে দলিলটির অনুলিপি হস্তান্তর করেন। শুক্রবার (৩০ আগস্ট) তিনি মহাসচিবের পক্ষে অনুলিপিটি গ্রহণ করেন।

শনিবার (৩১ আগস্ট) ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

হস্তান্তর অনুষ্ঠানে মুহিত বলেন, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আমাদের জনগণের সব মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা সমুন্নত রাখতে গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ।’

তিনি বলেন, ‘সরকারের প্রতিশ্রুতি যথাযথভাবে প্রমাণিত হয় যে, সরকার গঠনের ২০ দিনের মধ্যে এই গুরুত্বপূর্ণ মানবাধিকার চুক্তিতে যোগদানের জন্য সব অভ্যন্তরীণ প্রক্রিয়া সম্পন্ন করেছে।’

স্থায়ী প্রতিনিধি উল্লেখ করেছেন, দলিলটি একটি বিশেষ দিনে জমা দেওয়া হয়েছে। বিশ্বব্যাপী এদিন নিখোঁজ হওয়া লোকদের জন্য ৩০ আগস্ট আন্তর্জাতিক দিবস হিসেবে পালিত হয়।

মুহিত বলেন, ‘আমাদের আজকের এই পদক্ষেপটি অগণিত ভুক্তভোগীদের প্রতি সংহতি প্রকাশ করে, যারা এ ধরনের জঘন্য অপরাধের শিকার হয়েছেন।’

ন্যানোপোলোস এই ঐতিহাসিক অনুষ্ঠানে বাংলাদেশকে অভিনন্দন জানান এবং বহুপাক্ষিক চুক্তির কাঠামোর প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতির প্রশংসা করেন।

তিনি অবহিত করেন যে, জাতিসংঘ অবিলম্বে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স থেকে সব ব্যক্তির সুরক্ষার জন্য আন্তর্জাতিক কনভেনশনে বাংলাদেশের যোগদানের বিষয়ে সব প্রয়োজনীয় বিজ্ঞপ্তি জারি করবে।

গুমবিরোধী আন্তর্জাতিক সনদের হস্তান্তরের সঙ্গে বাংলাদেশ এখন ৭৬তম পক্ষ হওয়ার জন্য সব প্রক্রিয়া সম্পন্ন করেছে— যাতে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স থেকে সব ব্যক্তির সুরক্ষার জন্য আন্তর্জাতিক কনভেনশনে ৭৬তম পক্ষ হয়ে ওঠে।

কনভেনশনের বিধান অনুসারে, এটি বাংলাদেশের জন্য দলিল জমা দেওয়ার তারিখের ৩০তম দিনে ২৯ সেপ্টেম্বর ২০২৪ থেকে কার্যকর হবে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৩০ আগস্ট) জাতিসংঘের গুম ও নির্যাতনবিরোধী আন্তর্জাতিক কনভেনশনে সই করেন অন্তর্বর্তীকালীন সরকারাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৃহস্পতিবার গুমবিরোধী আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষর করছেন রের উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। খবর: বাসস

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গুমবিরোধী কনভেনশনের চুক্তির অনুলিপি জাতিসংঘে হস্তান্তর

আপডেট সময় : ০৫:১৬:২২ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪