ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিসিটিভি ও মনিটরে শাহজালালে গতিশীল লাগেজ সেবা সিরাজগঞ্জে অটোরিকশা চালক অপহণ ও নিহতের ঘটনায় তিনজনের যাবজ্জীবন রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন মুনিমের সেঞ্চুরি ও তামিমের বোলিংয়ে সেমিফাইনালে বাংলাদেশ ইরানে নতুন হামলা না চালানোর আহ্বান তুরস্কের গোয়েন্দাপ্রধানের জয়ের জন্য বাংলাদেশের সামনে ৩৬৯ রানের বিশাল লক্ষ্য গ্রাহকসেবার মান বাড়াতে প্রশিক্ষণ কেন্দ্র খুলল এমিরেটস নওগাঁর নিয়ামতপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ হারালেন দুইজন শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের শাসনামলে গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছে: স্পিকার

গুলশান এলাকায় অবৈধ সিসা লাউঞ্জ-মাদক বার বন্ধে আইনজীবীর নোটিশ

  • আপডেট সময় : ১১:৫১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • / 91
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাজধানীর গুলশান এলাকায় অনুমোদনবিহীন সিসা লাউঞ্জ পরিচালনা, মাদক ও অন্যান্য অবৈধ অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী।

সংশ্লিষ্টদের বরাবর প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানিয়ে ন্যাশনাল ল ইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান ও মাদক বিরোধী আইনজীবী জোটের সদস্য অ্যাডভোকেট এস. এম. জুলফিকার আলী জুনু আজ এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়েছে, ঢাকা মহানগরীর অভিজাত এলাকা গুলশানে অনুমোদনবিহীনভাবে একাধিক সিসা লাউঞ্জ পরিচালিত হচ্ছে। এসব লাউঞ্জে কেবল সিসা ধূমপানই নয়, বরং বিভিন্ন অবৈধ অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে, যা যুব সমাজকে ধ্বংস করছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। যুব সমাজের নৈতিক অবক্ষয়, কিশোর-যুবকদের পড়াশোনা ও ভবিষ্যৎ নষ্ট করছে। আইন-শৃঙ্খলার অবনতি (অপরাধ, সহিংসতা ও সামাজিক অবক্ষয় বৃদ্ধি) ঘটছে। আইন অনুযায়ী এসব কার্যক্রম সম্পূর্ণ অবৈধ ও দণ্ডনীয় অপরাধ।

নোটিশে বলা হয়, অবিলম্বে গুলশান-বনানী এলাকায় পরিচালিত সব অনুমোদনবিহীন সিসা লাউঞ্জ বন্ধ করতে হবে। এসব লাউঞ্জে সংঘটিত সব অবৈধ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত মালিক, ব্যবস্থাপক ও সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে। ভবিষ্যতে এ ধরনের অবৈধ ব্যবসা প্রতিরোধে কঠোর নজরদারি ও অভিযান পরিচালনা করতে হবে। অন্যথায়, জনস্বার্থে আদালতের শরণাপন্ন হয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গুলশান এলাকায় অবৈধ সিসা লাউঞ্জ-মাদক বার বন্ধে আইনজীবীর নোটিশ

আপডেট সময় : ১১:৫১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫