ঢাকা ০৫:১০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে শেখ হাসিনার ফেরা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ১৬ নভেম্বর কক্সবাজার বিমানবন্দরের আধুনিক টার্মিনাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছিল: জামায়াত আমির বিএনপি সংস্কার এজেন্ডা বাস্তবায়ন করছে না: অভিযোগ আখতার হোসেনের সাইবার হামলার শঙ্কায় বন্ধ জনতা ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট জাপান সফরে প্রধানমন্ত্রীর ব্যস্ততা, স্থগিত একনেকের বৈঠক মাদরাসায় শারীরিক শাস্তি গ্রহণযোগ্য নয়: ড. মিজানুর রহমান আজহারী ইরানে হামলা নিয়ে ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি রুটে ১৪৪ ফ্লাইট বাতিল: চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

গুলিবিদ্ধ হওয়ার দুই মাস পর কলম্বিয়ার সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থীর মৃত্যু

  • আপডেট সময় : ১১:০০:৩৩ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • / 114
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

নির্বাচনী সভায় মাথায় গুলিবিদ্ধ হওয়ার দুই মাস পর আজ সোমবার কলম্বিয়ার সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী মিগুয়েল উরিবে মারা গেছেন বলে জানিয়েছেন তার স্ত্রী।

বোগোতা থেকে এএফপি জানায়, মিগুয়েল উরিবের স্ত্রী মারিয়া ক্লদিয়া তারাজোনা ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে লিখেছেন, ‘তুমি সবসময় আমার জীবনে ভালোবাসার মানুষ হয়ে থাকবে। প্রেমময় জীবনের জন্য তোমাকে ধন্যবাদ।’

তিনি আরও লেখেন, ‘শান্তিতে ঘুমাও আমার ভালোবাসা। আমাদের সন্তানের দেখাশোনা আমি করব।’

চিকিৎসকরা গত শনিবারই জানিয়েছেন, মিগুয়েল উরিবের মস্তিষ্কে নতুন করে রক্তক্ষরণ হয়েছে। এতে তার অবস্থা আরও সঙ্কটাপন্ন হয়ে পড়েছে।

এর আগে গত ৭ জুন বোগোতায় রাজনৈতিক একটি র‌্যালিতে ৩৯ বছর বয়সী উরিবে গুলিবিদ্ধ হন। তিনটি গুলির মধ্যে দুটিই তার মাথায় লাগে।

মিগুয়েল উরিবের ওপর হামলার ঘটনায় ইতোমধ্যে সন্দেহভাজন ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। আটকদের মধ্যে ১৫ বছরের এক কিশোরও রয়েছে। গত জুলাই মাসের মাঝামাঝিতে চিকিৎসায় উরিবের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। কিন্তু নতুন করে মস্তিষ্কে রক্তক্ষরণের পর তিনি না ফেরার দেশে পাড়ি জমালেন।

কলম্বিয়ার ভাইস প্রেসিডেন্ট ফ্রান্সিয়া মার্কেজ এক্স-এ দেওয়া এক বার্তায় বলেন, ‘দেশের জন্য আজ দুঃখের দিন।’
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গুলিবিদ্ধ হওয়ার দুই মাস পর কলম্বিয়ার সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থীর মৃত্যু

আপডেট সময় : ১১:০০:৩৩ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫