ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

গৃহবধুকে মারধর,বাড়ী-ঘর লুটপাটের অভিযোগ

  • আপডেট সময় : ১২:০৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০১৭
  • / 218
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারা উপজেলার বড়পিলাক এলাকায় এক গৃহবধুকে বাড়ীঘর থেকে বিতাড়িত করে জায়গা দখলের উদ্দেশ্যে প্রতিহিংসার জের ধরে বেদড়ক মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে খাগড়াছড়ি আমলী আদালতে এক মামলা হয়েছে। এ ঘটনার জের ধরে সম্প্রতি আবারো “পশ্চিম বড়পিলাক এলাকার মৃত শহীদুল ইসলামের স্ত্রী আলেয়া বেগমকে মারধর করেছে সংঘবন্ধ চক্রটি।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪জুন ২০১৭ তারিখে আলেয়া বেগম তার শারীরিক অসুস্থতার কারণে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে এই সুযোগকে কাজে লাগিয়ে বাড়িতে প্রবেশ করে সকল আসবাবপত্র ভাংচুর,নগদ মোটা অঙ্কের অর্থসহ ব্যাপক লুটপাট করে বলে জানান। গৃহবধু আলেয়া বেগম এ ঘটনার জন্য-কাউসার লিডার (৬০),জামাল উদ্দিন (২৮), শাহ জাহান ভূইয়া (৬৫), মিজানুর রহমানসহ ৫/৬ জনকে দায়ী করেন।

এলাকার স্থানীয় বাসিন্দা মফিজুর রহমান বলেন, কোন অসহায় নারীকে পুরুষ দ্ধারা মারধর ও লুটপাটের ঘটনা অমানবিক। এ ঘটনার জন্য জড়িতদের বিরুদ্ধে তিনি প্রশাসনের হস্থক্ষেপসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের নিকট জোর দাবী জানান।

এ বিষয়ে অভিযোগকারী আলেয়া বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারীরা ক্ষুদ্র ক্ষুদ্র ইস্যুকে সূত্র তৈরী করে আমাকে আমার জায়গা থেকে বিতাড়িত করার চেষ্টা করছে। এ ঘটনার জন্য অভিযোগকারী ক্ষোভ প্রকাশ করে বলেন, মারধর ও লুটপাটের ঘটনায় গুইমারা থানায় লিখিত অভিযোগ করলেও তা নিয়ে রহস্যজনক কারণে কোন ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। অভিযোগের পর তদন্তকারী কর্মকর্তা এসআই তৌহিদুর রহমান সরকার এ বিষয়ে তদন্ত শেষে আসামীদের পক্ষ নিয়ে মামলা রেকর্ড না করে আজ নয় কাল,কাল নয় পরশু করে করে কাল ক্ষেপণ করছে বলে অভিযোগ উঠেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গৃহবধুকে মারধর,বাড়ী-ঘর লুটপাটের অভিযোগ

আপডেট সময় : ১২:০৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০১৭