ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপজুড়ে অর্থনৈতিক অস্থিরতায় রাজপথে হাজারো বিক্ষোভকারী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে রেকর্ড রোগী ভর্তি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে শেখ হাসিনার ফেরা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ১৬ নভেম্বর কক্সবাজার বিমানবন্দরের আধুনিক টার্মিনাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছিল: জামায়াত আমির বিএনপি সংস্কার এজেন্ডা বাস্তবায়ন করছে না: অভিযোগ আখতার হোসেনের সাইবার হামলার শঙ্কায় বন্ধ জনতা ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট জাপান সফরে প্রধানমন্ত্রীর ব্যস্ততা, স্থগিত একনেকের বৈঠক মাদরাসায় শারীরিক শাস্তি গ্রহণযোগ্য নয়: ড. মিজানুর রহমান আজহারী

গোলাগুলিতে অস্ট্রেলিয়ায় দুই পুলিশ কর্মকর্তা নিহত

  • আপডেট সময় : ০২:৪৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • / 105
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের একটি গ্রামাঞ্চলে মঙ্গলবার এক গোলাগুলির ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা নিহত এবং আরো একজন আহত হয়েছেন। দেশটির পুলিশ এবং স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

সিডনি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

পুলিশ হতাহতের বিষয়ে কোনও বিবরণ দেয়নি।

তবে সরকারি সম্প্রচারক এবিসিসহ একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, সংঘর্ষে দুই পুলিশ নিহত এবং একজন আহত হয়েছে। বন্দুকধারী এখনও পলাতক রয়েছে।

পুলিশ এবং গণমাধ্যম জানিয়েছে, উত্তর-পূর্ব ভিক্টোরিয়ার একটি পাহাড়ের পাদদেশে অবস্থিত পোরেপুঙ্কাহে এই সহিংস সংঘর্ষের ঘটনা ঘটে।

ভিক্টোরিয়ার পুলিশ পরিষেবা এক বিবৃতিতে জানিয়েছে, ‘গোলাগুলি এখনও চলছে। গোলাগুলি বন্ধ হলে আরো তথ্য জানা যাবে। আমরা জনগণকে এলাকাটি এড়িয়ে চলার আহ্বান জানিয়েছি।

স্থানীয় সংবাদমাধ্যম দ্য এইজ জানিয়েছে, ঐতিহাসিক যৌন নির্যাতনের অভিযোগের ভিত্তিতে একটি পরোয়ানা কার্যকর করার জন্য পুলিশ সেখানে গিয়েছিল। বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গোলাগুলিতে অস্ট্রেলিয়ায় দুই পুলিশ কর্মকর্তা নিহত

আপডেট সময় : ০২:৪৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫