ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

গৌরীপুরে যুবলীগের সম্মেলনের মঞ্চ পুড়িয়ে দিয়েছে দৃবৃর্ত্তরা!

  • আপডেট সময় : ০৯:১৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭
  • / 411
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ  ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্জিনা আক্তারের সরকারী বাসভবনে পেট্টোল বোমা নিক্ষেপে করেছে দৃবৃর্ত্তরা। আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর/১৭) সকালে এ হামলার ঘটনা ঘটে।

এসময় পেট্রোল বোমাটি বিকট শব্দে বিস্ফেরিত হলে এলাকায় আতঙ্ক ছাড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী ইউএনও’র বাসার কাজের বুয়া সাতুতী গ্রামের নুর ইসলামের স্ত্রী জোহরা খাতুন জানান, সকাল সোয়া ১০টার দিকে বাসার পিছনের দিকে হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। এরপর আগুন ধরে যায়। ইউএনও মর্জিনা আক্তার জানান, এসময় তিনি অফিসে অবস্থান করছিলেন। খবর পেয়ে বাসায় এসে ঘটনাস্থলে বিস্ফোরিত কাচ ও পেট্রোল বোমা সাদৃশ্য বস্তুর আলামত দেখতে পান। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমা সাদৃশ্য বস্তুুর আলামত উদ্ধার করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুরো উপজেলা চত্তরে পুলিশ মোতায়েন আছে।

এছাড়াও ভোরে শহরের কালিপুর মোড়, বালুয়াপাড়া মোড়, পাটবাজার মোড়েও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার পৌর এলাকায় বেলা ১২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারী করা হয়েছে। পুরো এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।

অপরদিকে আজ বৃহস্পতিবার উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে স্থানীয় বঙ্গবন্ধু চত্তরে নির্মিত সম্মেলন মঞ্চটি গভীর রাতে আগুনে পুড়িয়ে দিয়েছে দৃবৃর্ত্তরা। পরে ভোরে সম্মেলন প্রস্তুতি কমিটি পুনরায় ওই মঞ্চটি তৈরী করেন। উল্লেখ্য, দীর্ঘ ১৪বছর পর উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক এ সম্মেলন আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়া‘র কথা রয়েছে। (বিস্তারিত আসছে)।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গৌরীপুরে যুবলীগের সম্মেলনের মঞ্চ পুড়িয়ে দিয়েছে দৃবৃর্ত্তরা!

আপডেট সময় : ০৯:১৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭