ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় সম্পদ নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তায় ড. মুহাম্মদ ইউনূস লালমোহনে নজরুল বর্ষ উদযাপন

গ্রেনেড হামলাকারী খুনিদের বাঁচানোর জন্য বিএনপি হইচই করছে : তথ্যমন্ত্রী

  • আপডেট সময় : ০২:০৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অগাস্ট ২০১৮
  • / 315
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপির শীর্ষ নেতাদের মামলা থেকে আড়াল করার জন্য বিএনপি এবং তার শরিকরা ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার নিয়ে হইচই শুরু করেছে।

‘গ্রেনেড হামলা মামলার রায় প্রকাশের আগে বিএনপির হাঙ্গামা, আসল খুনীদের বাঁচানোর অপচেষ্টা’- এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘১৪ বছর আগে গ্রেনেড হামলায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনাকারীদের সর্বোচ্চ শাস্তি চাইলে আদালতের রায়ে হস্তক্ষেপ হয় না।’

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় জেলার ভেড়ামারায় নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী উদাহরণ দিয়ে বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারের রায়ের আগে সারা বাংলাদেশ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সোচ্ছার হয়েছিল এটা কোন আদালতের ওপর হস্তক্ষেপ নয়। বরং চুরির দায়ে সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার মুক্তির দাবিতে আদালতের সামনে হই-হুল্লোড় করাটা আদালতকে তোয়াক্কা না করার সামিল।’

এ সময় জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, সাংগঠনিক সম্পাদক অশিত সিংহ রায়সহ জাসদ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গ্রেনেড হামলাকারী খুনিদের বাঁচানোর জন্য বিএনপি হইচই করছে : তথ্যমন্ত্রী

আপডেট সময় : ০২:০৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অগাস্ট ২০১৮