ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাইবার হামলার শঙ্কায় বন্ধ জনতা ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট জাপান সফরে প্রধানমন্ত্রীর ব্যস্ততা, স্থগিত একনেকের বৈঠক মাদরাসায় শারীরিক শাস্তি গ্রহণযোগ্য নয়: ড. মিজানুর রহমান আজহারী ইরানে হামলা নিয়ে ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি রুটে ১৪৪ ফ্লাইট বাতিল: চরম ভোগান্তিতে হাজারো যাত্রী মার্কিন কর্মকর্তাদের ওপর হামলার ছক, নিরাপত্তা জোরদার করল ওয়াশিংটন ফ্রান্সের বিক্ষোভে স্পাইডারম্যানসহ নামলেন সুপারহিরোর সাজে প্রতিবাদকারীরা নেতানিয়াহুর ব্যর্থতা তদন্তের দাবিতে উত্তাল তেল আবিব, পথে লাখো মানুষ দুই মাসের সর্বোচ্চ দরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম চুক্তি না হলে রোববারই ইরানে হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প

ঘানার নৌকাডুবিতে ১৫ জন নিহত

  • আপডেট সময় : ০১:২১:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • / 73
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঘানার উত্তর-পূর্বাঞ্চলে একটি হ্রদে নৌকাডুবিতে ১৫ জন মৃত্যু হয়েছে। এদের বেশিরভাগই শিশু। রোববার দেশটির সমুদ্র বন্দর কর্তৃপক্ষ একথা জানিয়েছে।

ঘানা সমুদ্র বন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ‘দুঃখজনকভাবে, নিহতদের মধ্যে ১১ জনের বয়স দুই বছর থেকে ১৪ বছর। এদের পাঁচ জন ছেলে ও ছয় জন মেয়ে)।’

শনিবার পশ্চিমাঞ্চলীয় জেলার ক্রাচি ভোল্টা হ্রদে এই দুর্ঘটনা ঘটে। শিশু ও অন্যান্য হতাহতরা এ সময় ওকুমা থেকে বোভিমে যাচ্ছিলেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।

সমুদ্র বন্দর কর্তৃপক্ষের বিবৃতিতে আরও বলা হয়েছে, এই দুর্ঘটনায় চার জন প্রাপ্তবয়স্ক বেঁচে গেছেন। দুর্ঘটনাটিকে ‘নিরাপত্তা মানের একটি গুরুতর ও অগ্রহণযোগ্য লঙ্ঘন’ হিসাবে বর্ণনা করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে যে নৌকাটি ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী আরোহী ছিল।
কারণ, নির্ধারণের জন্য নৌবাহিনীর কর্মীসহ একটি বিশেষ তদন্ত দল মোতায়েন করা হয়েছে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, তারা এই ঘটনায় পরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে একটি উচ্চ-স্তরের তদন্ত কমিটি গঠন করবে।

ভোল্টা হ্রদে প্রায়ই নৌ দুর্ঘটনা ঘটে। এগুলোর অধিকাংশই অতিরিক্ত যাত্রী বহন ও গাছের গুঁড়ির সঙ্গে নৌযানের সংঘর্ষের কারণে ঘটে।

আগস্ট মাসে, একই ধরণের দুর্ঘটনায় ছয় যাত্রী মারা যায়।

২০২৩ সালের মে মাসে, একটি নৌকা ডুবে থাকা গাছের গুঁড়িতে ধাক্কা খেয়ে ১৮ জনের প্রাণহানি ঘটে।

জিএমএ বলেছে, তারা ‘এই বিপর্যয়ের মূল কারণ উন্মোচন করতে এবং এই ধরণের দুর্ঘটনা যাতে আর কখনও না ঘটে—তা নিশ্চিত করার ব্যবস্থা বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ।’
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঘানার নৌকাডুবিতে ১৫ জন নিহত

আপডেট সময় : ০১:২১:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫