ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছয় মাসের শীর্ষে এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি দেওয়া নিয়ে তোপের মুখে পীরগঞ্জের ইউএনও চরফ্যাশন-ঢাকা নৌরুটে রোটেশন প্রথায় জিম্মি লঞ্চ যাত্রীরা চাঁদাবাজদের ধরতে আসছে নতুন আইন: আইজিপি নতুন পোশাকে যাত্রা শুরু করছে পিআইএ কেবিন ক্রু ফিলিপাইনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, প্রাণ হারালেন চার পাইলট চৌদ্দগ্রামে বিজিবির অভিযানে প্রায় ৩৯ লাখ টাকার ভারতীয় শাড়ি রাষ্ট্রদূত দাউদ আলীকে ফেরানো মন্ত্রণালয়ের নিজস্ব সিদ্ধান্ত: শামা ওবায়েদ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা পুলিশ বল প্রয়োগে ফ্যাসিবাদী, না করলে দুর্বল: আইজিপি

ঘূর্ণিঝড় চিডোর আঘাতে মায়োটেতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে

  • আপডেট সময় : ০১:২৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
  • / 119
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভারত মহাসাগরে অবস্থিত ফরাসি ভূখণ্ড মায়োটেতে শক্তিশালী ঘূর্ণিঝড় চিডোর আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। দ্বীপটি প্রশাসকের দেওয়া সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায় । খবর এএফপি’র।

প্রশাসকের বিবৃতিতে আহতের সংখ্যা নতুন করে জানানো হয়নি, যা সর্বশেষ গণনায় ২,৫০০ ছিল।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘স্থানীয় কর্মকর্তা এবং বিভিন্ন সংস্থার সমন্বয়ে ঘূর্ণিঝড়ে নিহতদের শনাক্তকরণের কাজ অব্যাহত রয়েছে ।’

দ্বীপটির পূর্বাঞ্চলীয় প্রধান নগরী মামুদজুরের একটি স্টেডিয়ামে মঙ্গলবার সকালে একটি ফিল্ড হাসপাতাল চালু করা হয়েছে। সেখানে একটি প্রসূতি বিভাগ এবং দুটি অপারেটিং থিয়েটার রয়েছে। এটি প্রতিদিন ১০০ জন রোগীর চিকিৎসা পরামর্শ এবং ৩০ জনকে হাসপাতালে ভর্তির সুবিধা প্রদানে সক্ষম।

ঘূর্ণিঝড়টি গত ১৪ ডিসেম্বর মায়োটেতে আঘাত হানে। বিগত ৯০ বছরের মধ্যে সেখানে আঘাত হানা এটি ছিল সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড়। এর তাণ্ডবে দ্বীপটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ফ্রান্সের সবচেয়ে দরিদ্র এই অঞ্চলের জরুরি সেবা পানি, বিদ্যুৎ এবং যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারে ত্রাণ কর্মীরা তখন থেকেই লড়াই করে যাচ্ছে।
সেখানে প্রশাসক জানিয়েছে, বর্তমান প্রতিদিন ১০০,০০০ লিটার পানি বিতরণ করা হচ্ছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঘূর্ণিঝড় চিডোর আঘাতে মায়োটেতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে

আপডেট সময় : ০১:২৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪