ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় সম্পদ নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তায় ড. মুহাম্মদ ইউনূস লালমোহনে নজরুল বর্ষ উদযাপন

চকরিয়ায় মস্তক বিহীন অজ্ঞাত ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার

  • আপডেট সময় : ১২:০৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০১৭
  • / 433
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় পুশিল মস্তক বিহীন অজ্ঞাত এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে। শুক্রবার সকাল ১১ টার দিকে উপজেলার খূঠাখালী ইউনিয়নের ৪ নং ওর্য়াডের বালুচর এলাকা থেকে চকরিয়া থানা পুলিশ লাশটি উদ্ধার করে। তবে লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।

এলাকাবাসী জানায় শুক্রবার (১৮আগস্ট) ভোর ৬ টার দিকে স্থানীয় লোকজন ইউনিয়নের ৪নং ওয়ার্ড বালুরচর এলাকায় চলাচল সড়কের পার্শ্বে ধান ক্ষেতে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে।  এ সময় তারা স্থানীয় ইউপি চেয়ারম্যান মৌলানা আবদুর রহমান কে খবর দিলে তিনি ঘটনাস্থলে এসে লাশ দেখে চকরিয়া থানা পুলিশকে খবর দেয়। পরে সকাল ১১টার দিকে চকরিয়া থানা পুলিশ এসে ধান ক্ষেত থেকে মস্তক বিহীন লাশ টি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে কে বা কারা যুবকটিকে গলাকেটে হত্যা করে উল্লেখিত স্থানে ফেলে দেয়। লাশের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে অন্যত্র শরীয়ে নেয়ায় সনাক্ত করতে পারা যাচ্ছেনা। মৃতদেহের বিচ্ছিন্ন মাথার অংশ আশাপাশে খূজেও কোথাও পাওয়া যায়নি।

খুটাখালী ইউপি চেয়ারম্যান মৌং আব্দুর রহমান বলেন অজ্ঞাত ওই ব্যক্তিকে কে বা কারা হত্যাকরে বালুরচর এলাকায় চলাচল সড়কের পাশে ধান ক্ষেতে ফেলে দেয়া হয়।

চকরিয়া থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ধান ক্ষেত থেকে মস্তক বিহীন লাশটি উদ্ধার করা হয়। পরে লাশের ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরন করা হয়। তবে লাশ উদ্ধারের সময় শরীর থেকে মাথা বিচ্ছিন্ন থাকায় পরিচয় সনাক্ত করা কষ্টকর হচ্ছে। আশপাশ খূজে ও বিচ্ছিন্ন মাথা কোথাও পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চকরিয়ায় মস্তক বিহীন অজ্ঞাত ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার

আপডেট সময় : ১২:০৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০১৭