ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

চট্টগ্রামের চর পাথরঘাটায় এক ব্যক্তিকে তুলে নিয়ে হত্যা

  • আপডেট সময় : ০৭:৪৭:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২ জুলাই ২০১৭
  • / 251
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে মো.আলমগীর (৪৭) নামে এক ব্যক্তিকে তুলে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ রবিবার ভোরে নগরীর চর পাথরঘাটা এলাকার নজীর মুন্সীর বাড়ি সংলগ্ন খাল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পরিবারের দাবী শনিবার দিবাগত রাতে আলমগীরকে তুলে নিয়ে যায় অজ্ঞাত লোকজন। পরে তাকে হত্যা করে খালে ফেলে দেয়।
নিহত আলমগীরের কানের পেছনের অংশে ক্ষত এবং গলায় কালো দাগ রয়েছে বলে পুলিশ জানায়।

কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) হাসান ইমাম খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার গভীর রাতে ঘরে ফেরার সময় কয়েকজন লোক আলমগীরকে ধরে নিয়ে যায় বলে অভিযোগ করেছে পরিবার। ভোর বেলা তার মরদেহ পাওয়ার পর পুলিশ গিয়ে তা উদ্ধার করে মর্গে পাঠায়।

চাচাতো ভাইদের সঙ্গে জমি নিয়ে আলমগীরের বিরোধ ছিল জানিয়ে পরিদর্শক হাসান ইমাম বলেন, ওই দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামের চর পাথরঘাটায় এক ব্যক্তিকে তুলে নিয়ে হত্যা

আপডেট সময় : ০৭:৪৭:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২ জুলাই ২০১৭