ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

চট্টগ্রামের পাহাড়তলীতে গায়ে আগুন দিয়ে গৃহবধুর আত্মহত্যা!

  • আপডেট সময় : ০৩:৫৩:১৫ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০১৭
  • / 325
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম মহানগরী পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকায় এক গৃহবধূ গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন। পারভীন আক্তার (৩৪) নামে এ গৃহবধু দীর্ঘদিন ধরে মানষিক রোগে ভোগছিলেন বলে জানান পুলিশ ও তার পরিবারের সদস্যরা।
আজ সোমবার দুপুরে পাহাড়তলী থানা পুলিশ অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

একই সাথে পুলিশ পরিবারের নারী শিশুসহ ৮ জনকে থানায় নিয়ে যায়। পরে জিঞ্জাসাবাদ শেষে তাদের ছেড়ে দেয়া হয়েছে বলে জানাগেছে।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মহিলা মানসিক ভারসাম্যহীন ছিলেন। এর আগেও কয়েকবার আত্মহত্যার চেষ্টা চালিয়েছিলেন বলে এলাকাবাসী জানায়।

আজ সোমবার সকালে তিনি নিজের গায়ে নিজে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনায় পারভীনের স্বামী আবুল হাসেমসহ ৮জনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিল। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেয়া হয়েছে। ঘটনাস্থলে সিআইডির ক্রাইমসিন ইউনিট কাজ করছে প্রাথমিক ভাবে একটি অপমৃত্য মামলা দায়ের করা হয়েছে।

পারভীন কেন আত্মহত্যা করেছে সে বিষয়ে তদন্ত চলছে। পারভীনের স্বামী হাসেম শিল্প প্রতিষ্ঠান আবুল খায়ের কোম্পানিতে চাকুরী করেন বলে জানা গেছে। সাংসারিক জীবনে পারভীন ৩ ছেলে ১ মেয়ের জননী ছিলেন। পারভীনের বাবার বাড়িও একই এলাকায়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামের পাহাড়তলীতে গায়ে আগুন দিয়ে গৃহবধুর আত্মহত্যা!

আপডেট সময় : ০৩:৫৩:১৫ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০১৭