ঢাকা ১২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় ওসি-এসআই হাতাহাতি!

  • আপডেট সময় : ১২:২৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০১৮
  • / 582
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি থানায় অভ্যন্তরীণ একটি সভায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং একজন উপ-পরিদর্শক (এসআই) এর মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

শুক্রবার (০৫ জানুয়ারি) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

সূত্রমতে, পুলিশ সুপারের নির্দেশে বিশেষ অভিযান পরিচালনা নিয়ে ফটিকছড়ি থানায় কর্মকর্তারা বৈঠকে বসেছিলেন। এ সময় ওসি জাকের হোসাইন মাহমুদের সঙ্গে এসআই মো. সাহাবুদ্দিন বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন।
এক পর্যায়ে দুই কর্মকর্তা হাতাহাতিতে জড়িয়ে পড়লে উপস্থিত অন্য কর্মকর্তারা তাদের শান্ত করেন বলে জানা যায়। তবে পুলিশ কর্মকর্তারা হাতাহাতির বিষয়টি স্বীকার করেননি।

বিষয়টি জানাজানির পর হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপারকে দ্রুত ফটিকছড়ি থানায় পাঠানো হয়েছে।
জানতে চাইলে ওসি জাকের হোসাইন মাহমুদ বলেন, এসআই মো. সাহাবুদ্দিনকে ট্রান্সফার করা হয়েছে। কিন্তু তিনি যেতে চাচ্ছেন না। হা-হুতাশ, কান্নাকাটি শুরু করে দিয়েছেন। হাতাহাতি হয়নি।

জানতে চাইলে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মশিউদ্দৌলা রেজা বলেন, একসঙ্গে থাকলে ঘটনা ঘটাই স্বাভাবিক। না ঘটাটাই বরং অস্বাভাবিক। আপনার সঙ্গে কি কখনো আপনার সহকর্মীর ঝামেলা হয়নি? এটাও তেমনই। বড় কিছু বা নিউজ করার মতো কিছু নয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় ওসি-এসআই হাতাহাতি!

আপডেট সময় : ১২:২৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০১৮