ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

চট্টগ্রামের ফিশারিঘাটে আড়ত থেকে জাটকা জব্দ

  • আপডেট সময় : ০২:২৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০১৭
  • / 249
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি:
নগরীর ফিশারিঘাটে একটি মাছের আড়তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাটকা জব্দ করেছে পুলিশ।  জব্দ করা জাটকার পরিমাণ দুই টনেরও বেশি হবে বলে জানিয়েছেন কোতয়ালি থানার ওসি মো.জসিম উদ্দিন।

শুক্রবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টায় মাছ ব্যবসায়ী শামছু সওদাগরের আড়তে অভিযান চালায় পুলিশ।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জসিম উদ্দিন বলেন, জাটকাগুলো সংগ্রহ করে গোপনে মজুদ করে রেখেছিল।  আজ-কালের মধ্যে সেগুলো বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল শামছু সওদাগরের।  খবর পেয়ে আমরা আড়তে অভিযান চালিয়ে জাটকা সহ ম্যানেজার পিকলুকে আটক করে থানায় নিয়ে আসি।

এদিকে পুলিশের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা।

‘জাটকা ইলিশ ধরবো না, দেশের ক্ষতি করবো না’ স্লোগান নিয়ে ১১ থেকে ১৭ মার্চ দেশব্যাপী জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপনের উদ্যোগ নিয়েছে সরকার।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামের ফিশারিঘাটে আড়ত থেকে জাটকা জব্দ

আপডেট সময় : ০২:২৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০১৭